টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হতে আর ২৪ ঘন্টারও কম সময় বাকি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র খেলবে কানাডার বিপক্ষে। যদিও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে পরবর্তীতে আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শুরুর পূর্বে গায়ানায়।
আগামীকাল রোববার বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে টেক্সাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। এরপর টেক্সাস থেকে প্রায় ৩ হাজার ২৩৯ মাইল দূরের শহর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় বাংলাদেশ সময় রাত ৮ টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউগিনি।
ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনির ম্যাচ শুরুর পূর্বে গায়ানায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে খুলে দেয়া হবে স্টেডিয়ামের মূল ফটক। তারপর খেলা শুরুর ৩০ মিনিট পূর্বে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানটি।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে কারা?
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান জমকালো হবে নাকি সাদামাটা সে বিষয়ে এখন পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি তবে অনুষ্ঠানের পোস্টার দেখে জানা যায় কারা এই অনুষ্ঠানে পার ফোন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক ডিজে পারফর্ম করবেন, যাদের মধ্যে থাকছে ডেভিড রাডার, রবি বি, এরফান আলভেস ও আল্ট্রা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টারের তালিকাভূক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে দেখা যাবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস। এছাড়া আইসিসি.টিভিতেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।
আরও পড়ুন:
বাংলাদেশ ম্যাচের আগে কেন ভারতের অসন্তোষ?
বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচে আবহাওয়া কেমন থাকবে?
ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এফএএস
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...