ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দল। বসে নেই বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৯ দলও। শুরু হয়েছে ছোটদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। গতকাল ভারত ও পাকিস্তান ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামলেও আজ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশের যুবারা।
গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সাড়ে এগারোটায় মাঠে নামবে জুনিয়র টাইগাররা। কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি দেখাবে না। সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসির ইউটিউব চ্যানেলে গিয়ে ম্যাচটি সরাসরি দেখতে পারেন । বাংলাদেশের ম্যাচটি হবে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে। একই গ্রুপে দিনের অপর ম্যাচে দুপুর সাড়ে ১১টায় জাপানের বিপক্ষে নামবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।

এশিয়া কাপে অংশ নেয়া বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল
তবে গতকাল শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ এ থেকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান হারিয়েছে নেপালকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মো.আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিক।
স্টান্ডবাই হিসেবে রাখা হয়েছে রিজান হোসেন, নাঈম আহমেদ ও জেহাদুল হক জিহাদকে। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ ডিসেম্বর জাপানের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা।
আরও পড়ুন: বাবর আজম ইস্যুতে একমত হয়ে পরামর্শ দিলেন আকরাম-গম্ভীর
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৩/এজে
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

