এক দশকেরও বেশি সময় পর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গেছেন সাকিব আল হাসান। পাকিস্তানে সফর শেষে সরাসরি ইংল্যান্ডে চলে গেছেন এই তারকা অলরাউন্ডার। ভারত সিরিজের আগে সারের হয়ে একটি চারদিনের আনঅফিশিয়াল টেস্ট খেলছেন তিনি।
সারের জার্সিতে সাকিব তার অভিষেক ম্যাচেই আগুন ঝরানো বোলিং করেছেন। বল হাতে দুই ইনিংস মিলিয়ে এক ফাইফারসহ মোট ৯ উইকেট শিকার করেছেন এই টাইগার অফ স্পিনার।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৫৯তম ম্যাচে সমারসেটের মুখোমুখি হয় সারে। প্রথম ব্যাট করতে নেমে সাকিব ও অস্ট্রেলিয়ার ড্যানিয়েল ওয়ারালের বোলিং কল্যাণে ৩১৭ রানে গুটিয়ে যায় সমারসেট।
সাকিব বল হাতে ৩৩.৫ ওভারে হাত ঘুরিয়ে ৭ মেডেনসহ ৯৭ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। ওয়ারাল নেন ৩ উইকেট।
আরও পড়ুন:
» এশিয়ার টেস্ট ইতিহাসে যে ঘটনা আগে কখনো ঘটেনি
» ভারত সফরের টেস্ট দল ঘোষণা, একজনকে বাদ দিলো বিসিবি
এরপর দ্বিতীয় ইনিংসে ফের বল হাতে জাদু দেখা সাকিব। সাকিবের দুর্দান্ত বোলিং কল্যাণে দ্বিতীয় ইনিংসে ২২৪ রানেই গুটিয়ে যায় সমারসেট। তবে প্রথম ইনিংসে অল্পের জন্য ফাইফারের আক্ষেপ থাকলেও দ্বিতীয় ইনিংসে তা পূরণ করেন সাকিব। এবার ২৯.৩ ওভার হাত ঘুরিয়ে ৯৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই তারকা স্পিনার।
সাকিব বল হাতে দারুণ করলেও ব্যাট হাতে খারাপ সময় পার করছেন। প্রথম ইনিংসে ২৪ বলে ১২ রান করে আউট হয়ে যান তিনি। গত পাকিস্তান সিরিজেও দেখা গেছে একই চিত্র। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি এই অলরাউন্ডার।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সারে-সমারসেট ম্যাচের চতুর্থ ও শেষদিনের খেলা চলছে। সমারসেটের দেয়া ২২১ রানের টার্গেটে ব্যাট করছে সারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রান করেছে সারে। সাকিবদের জয়ের জন্য প্রয়োজন ১৮০ রান।
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৪/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

