বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক।
বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত শতক হাঁকান বাঁহাতি এই ব্যাটার। এর আগে প্রথম ইনিংসে দ্রুততম সেঞ্চুরি করেন তিনি।
এদিন শেষ খবর পাওয়া ১০৩ রানে অপরাজিত আছেন টাইগার ব্যাটার শান্ত। তার সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের লিড বড় করছেন মুমিনুল হক। তিনি ২২ রানে অপরাজিত আছেন।
ঢাকা টেস্টের দুই দিনেই আফগানিস্তানের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে দিশেহারা হয়ে যায় আফগানিস্তানের ব্যাটাররা। মিরপুরের মাঠে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
এদিন আফগানিস্তানকে ফলোঅনের লজ্জায় না ফেলে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২২৯ রান করে ৪৬৩ রানের লিড নিয়ে মাঠে আছে বাংলাদেশ। আর এতেই ঢাকা টেস্টে জয়ের প্রহর গুনছে লিটন দাসের দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ:
প্রথম ইনিংস- ৩৮২/১০ (৮৬ ওভার)
(সর্বোচ্চ স্কোর নাজমুল শান্ত ১৪৬)
দ্বিতীয় ইনিংস- ২২৫/২ (৪২ ওভার)
(তৃতীয় দিনে বাংলাদেশ এগিয়ে ৪৬৩ রানে।)
আফগানিস্তান:
প্রথম ইনিংস- ১৪৬/১০ (৩৯ ওভার) (সর্বোচ্চ স্কোর আফসার ৩৬)
আরও পড়ুন: চুক্তি নবায়নে আপত্তি, এমবাপেকে বিক্রির চিন্তা পিএসজির
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৩/এসএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

