ওমানে আগামীকাল (১৮ অক্টোবর) মাঠে গড়াবে পুরুষ টি-টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপের ষষ্ঠ আসর। এবারের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যা পূর্বে ওয়ানডে ফরম্যাটে হতো। এবারের আসরে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। টেস্ট খেলুড়ে দেশগুলোর ‘এ’ দল এবং বাকী দেশগুলোর মূল দল খেলবে এই টুর্নামেন্টে।
এবারের আসরে গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আর গ্রুপ ‘বি’ তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক ওমান।
ইমার্জিং এশিয়া কাপে এখনো কোনো শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। এখন পর্যন্ত একবার ফাইনালে উঠেছে তারা। ২০১৯ সালে চতুর্থ আসরে ঘরের মাঠে সৌদ শাকিলের পাকিস্তানের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
আরও পড়ুন:
» মুলতানে এগিয়ে পাকিস্তান, যে রেকর্ড গড়লে জিতবে ইংল্যান্ড
» সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
এবারের আসরে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। যেখানে জাতীয় দলের পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারির মতো ক্রিকেটাররাও রয়েছেন।
আগামীকাল (শুক্রবার) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। মাঝে একদিন করে বিরতি দিয়ে ২০ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ২২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি :
| তারিখ | ম্যাচ | সময় |
| ১৮ অক্টোবর | বাংলাদেশ বনাম হংকং | দুপুর ৩টা |
| ২০ অক্টোবর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | রাত সাড়ে ৭টা |
| ২২ অক্টোবর | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | রাত সাড়ে ৭টা |
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/বিটি
More in ক্রিকেট
-
এশিয়া কাপে বৈভবের ঝড়, গড়লেন রেকর্ড
ভারতের জার্সি গায়ে ফের চেনা ছন্দে ফিরেছেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ এশিয়া...
-
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি
আইসিসি ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। আগামী বছরের শুরুতে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়াতে...
-
পদত্যাগ করছেন জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন
বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আয়ারল্যান্ড সিরিজের পর দায়িত্ব থেকে সরে...
-
কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট, পূর্ণাঙ্গ সূচি ঘোষণা
আগামী নভেম্বরের মাঝামাঝিতে কাতারে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ টুর্নামেন্ট। এশিয়ান...
-
আবুধাবি টি–১০ লিগের পর্দা উঠছে ১৮ নভেম্বর
২০২৫ সালের আবুধাবি টি–১০ লিগ শুরু হচ্ছে আগামী ১৮ নভেম্বর থেকে। সংযুক্ত আরব আমিরাতের...
-
ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরেছি : তামিম
ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচটা হাতছাড়া হয়েছে এটা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই স্বীকার করেছেন ওপেনার তানজিদ...
-
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাব্য যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে ১৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল। আজ সিরিজ টিকিয়ে...
-
বোর্ডের কাছে টি-টোয়েন্টিতে না রাখার ব্যাখ্যা জানতে চাইলেন রিজওয়ান
রিজওয়ান এখনো পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি, আর এ নিয়ে পাকিস্তান ক্রিকেটে নতুন...