দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের সাদা পোশাকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে নানা নাটকীয়তার পর অবশেষে দেশে ফেরা হচ্ছে না এই টাইগার অলরাউন্ডারের।
দেশে ফেরার সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন সাকিব। যুক্তরাষ্ট্র থেকে রওনাও দিয়েছিলেন তিনি। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের মাটিতে পা রাখার কথা ছিল তার। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে দুবাই পৌঁছানোর পরই বাধে বিপত্তি। সেখান থেকে বাংলাদেশের বিমানে চড়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুতে বিমানে উঠেননি তিনি। ফলে আপাতত দেশে ফেরা হচ্ছে না সাকিবের।
জানা গেছে, সাকিবকে দেশে না ফিরতে বাংলাদেশ থেকে বার্তা পাঠানো হয়েছিল। যে কারণে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশে না আসার সিদ্ধান্ত নেন তিনি। তবে সাকিবকে দেশে ফিরতে সরকার নিষেধ করেনি, নিজের ইচ্ছাতেই দেশে আসেননি তিনি। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আরও পড়ুন:
» ইমার্জিং এশিয়া কাপ : বাংলাদেশের সকল ম্যাচের সময়সূচি
» সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা
তিনি বলেন, ‘আমি যতটুকু জেনেছি তিনি (সাকিব) নিজে বলেছেন নিরাপত্তার কারণে উনি দেশে ফিরছেন না। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওনাকে নিষেধ করে কোনো কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই।’
অবশ্য এর আগে এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই সাকিবকে দেশে না ফিরতে বলা হয়েছিল। তিনি বলেন, ‘কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না ঘটে, এ কারণেই তাকে (সাকিব) দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।’
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৪/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...