বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় এবারের আসরেও ‘অপ্রতিরোধ্য’ বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেপালের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে আসরে টানা তৃতীয় জয় তুলে নিল লাল সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র এই ম্যাচে তিনটি লোনাসহ নেপালকে ৪০-২৪ পয়েন্টে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা। এদিন ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২১-৯ পয়েন্টে।
এদিকে এ জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন রাসেল হাসান। প্রতিপক্ষের রেইড নস্যাতে চমৎকার নৈপুণ্যে প্রদর্শন করেছেন এ ডিফেন্ডার। এছাড়া আগের দুম্যাচে বাংলাদেশ পোল্যান্ডকে ৫০-২২ এবং আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারিয়েছে।
টানা তিন ম্যাচ জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের সামনে। আর তিন ম্যাচের দুটিতেই হেরে শেষ চারে যাওয়া কঠিন হয়ে গেল নেপালের কাছে।
বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার (১৭ মার্চ)। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
আরও পড়ুন: রোনালদোর পর্তুগাল ক্যারিয়ার কী? সিদ্ধান্ত আসছে…
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৩/এসএ
More in অন্যান্য
-
বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বিসিবি
বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শহীদ...
-
আবেগঘন বিদায়ে রেসলিং ছাড়লেন জন সিনা
ডব্লিউডব্লিউই-তে দুই দশকের বেশি সময় কাটানোর পর অবশেষে রিংকে বিদায় জানালেন জন সিনা। শনিবার...
-
ভারত-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (১৪ ডিসেম্বর, ২৫)
আজ অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ। সন্ধ্যায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি...
-
ওসমান হাদির পাশে বিসিবি, দ্রুত সুস্থতা কামনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...
-
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচসহ আজকের খেলা (১৩ ডিসেম্বর, ২৫)
আজ অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাতে আছে আইএল টি–টোয়েন্টি ও...
-
ইয়া আল্লাহ, আমাদের উপর রহম করেন : শাহরিয়ার নাফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...
-
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (১২ ডিসেম্বর ২৫)
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে আজ (১২ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এছাড়া অনূর্ধ্ব-১৯...
-
ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে গতকাল (১০ ডিসেম্বর) পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।...

