বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ রাতে কলম্বিয়ার পক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এর আগেই দুশ্চিন্তায় পড়েছে আলবিসিলেস্তেরা। গেল কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন লিওনেল মেসি। এবার আর্জেন্টিনা দলের একাধিক ফুটবলার আছেন ইনজুরি শঙ্কায়।
আজ মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ সময় আড়াইটায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের পূর্বে আগে থেকেই ইনজুরির শঙ্কায় ছিলেন দলের দুই সদস্য। তবে এবার অনুশীলনের পর তাদের নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।
আগে থেকে শঙ্কার কেন্দ্রে ছিলেন দুই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিকো গঞ্জালেস। ম্যাক অ্যালিস্টার কিছুটা সেরে ওঠার পথে থাকলেও খুব একটা ভালো অবস্থায় নেই নিকো গঞ্জালেস। এদিকে নতুন করে অস্বস্তিতে ভুগছেন জিওভান্নি লো সেলসো।
কলম্বিয়া ম্যাচের আগে অ্যালিস্টার ও গঞ্জালেস শুরুতে দল থেকে আলাদা অনুশীলন করেছিলেন। ধারণা করা হয়েছিল তারা মিস করতে পারেন আগামী ম্যাচ। তবে পরবর্তীতে দলের শেষ অনুশীলন সেশনে দুজনেই ফিরে আসেন। কিন্তু সেই অনুশীলন থেকেই শুরু হয়েছে নতুন অস্বস্তি পড়েছেন গঞ্জালেস।
এদিকে আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন, শেষ অনুশীলনের পর নিকো গঞ্জালেসের পাশাপাশি জিওভান্নি লো সেলসোর মাঝেও ইনজুরি শঙ্কা দেখা দিয়েছে। এদের মাঝে নিকো গঞ্জালেসের অবস্থা কিছুটা শোচনীয়। একাধিক আর্জেন্টাইন গণমাধ্যমের ভাষ্য, নিকোর পক্ষে এই ম্যাচ খেলা সম্ভব নয়।
তার পরিবর্তে আর্জেন্টিনার একাদশে দেখা যেতে পারেন আলেহান্দ্রো গার্নাচোকে। অন্যদিকে ম্যাক অ্যালিস্টার একাদশে না থাকলে সেক্ষেত্রে বিকল্প ভাবা হতে পারত জিওভান্নি লো সেলসোকে। তবে ম্যাক অ্যালিস্টার এবং লো সেলসো দুজনে শঙ্কায় থাকায় লিয়ান্দ্রো পারেদেস খেলতে পারেন শুরু থেকে।
আরও পড়ুন: কারো মতো নন, নিজের মতো হতে চান নাহিদ রানা
ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/এফএএস
More in ফুটবল
-
মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড
নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের...
-
রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়
ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে...
-
ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে...
-
সাবিনা-সুমাইয়াদের নিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা করল বাফুফে
অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের...
-
মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে...
-
কলকাতায় মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, সমর্থকদের চেয়ার ও বোতল নিক্ষেপ
লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ...
-
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন মেসি
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে...
-
অবশেষে লিভারপুল স্কোয়াডে মোহাম্মদ সালাহ
দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে...

