গত বৃহস্পতিবার সাকিব আল হাসানকে আসামি করে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় জড়িয়েছে তার নাম। যেখানে ওই মামলার প্রেক্ষিতে এবার তাকে জাতীয় দল থেকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ (শনিবার) বিসিবিকে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। তার দাবি, এ নিয়ে কোনো লিগ্যাল নোটিশ পাঠানো হয়নি।
আজ (শনিবার) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ফারুক আহমেদ। সাকিবের মামলা ও লিগ্যাল নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবের নামে একটা মামলা হয়েছে। তবে আমরা আসলে কোনো লিগ্যাল নোটিশ পাইনি । তাই এ ব্যাপারে কিছু বলতে পারছি না।সাকিবের মামলাটা এফআইআর হয়েছে। কিন্তু এটার বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। এর আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’
আরও পড়ুন:
» বন্যার্তদের পাশে বিসিবি, কোটি টাকা অনুদানের ঘোষণা
» সাকিবের মামলা প্রসঙ্গে যা বললেন ডিএমপি কমিশনার
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষ হয়েছে। যেখানে খেলছেন সাকিবও। আগামীকাল শেষ হবে এই ম্যাচ এবং এর পরেই কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘এখন পাকিস্তানে একটা টেস্ট ম্যাচ চলছে। আজকে আমরা চতুর্থ দিন শেষ করেছি এবং কালকে পঞ্চম দিনে ফলাফল আসবে। কালকে ম্যাচটা শেষ হলে আমরা বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। ওই সময় হয়ত আমরা লিগ্যাল নোটিশটা পেয়ে যাব। এরপর লিগ্যাল নোটিশের ব্যাপারে কথা বলতে পারব।’
উল্লেখ্য, রুবেল হত্যা মামলায় সাকিব ছাড়াও রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। সবমিলিয়ে এই মামলায় ১৬৫ জনকে আসামি করা হয়েছে যেখানে সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...
