২০২৩ সালের ফিফা বর্ষসেরা পুরষ্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে ফিফা। ২০১৭ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত ব্যালন ডি’অর থেকে আলাদা হওয়ার পর থেকে প্রতিবছর ‘দ্য বেস্ট ’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দিয়ে আসছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আগামী বছরের ১৫ জানুয়ারিতে ইংল্যান্ডের রাজধানী শহর লন্ডনে এক ঝাঁক জমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য বেস্ট ’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। ২০১৬ ও ২০১৭ সালের পর এ নিয়ে তৃতীয়বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মর্যাদাপূর্ণ ইভেন্টেটি।
এই ইভেন্টটিতে বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা কোচ, সেরা গোল এবং ন্যায্য খেলোয়াড়দের স্বীকৃতি দিয়ে থাকে ফিফা।
২০২২ সালে সেরা পুরুষ খেলোয়াড়দের পুরষ্কারটি জিতেছিলেন লিওনেন মেসি। আর সেরা পুরুষ গোলরক্ষকের পুরষ্কারটি জিতেছিলেন মেসির জাতীয় দলের সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ।
এছাড়া সেরা গোল করে পুসকাস পুরস্কারটি জিতেছিলেন পোল্যান্ডের মার্চিন অলেস্কি। আর ন্যায্য খেলোয়াড়দের পুরষ্কারটি জিতেন লুকা লোচোশভিলি।
প্রতিবছর ফুটবলে খেলোয়াড়দের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শনের ওপর ভিত্তি করে ‘দ্য বেস্ট ’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দিয়ে থাকে ফিফা। এ নিয়ে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফুটবলের এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি।
আরও পড়ুন: নেইমারের সুস্থতার সর্বশেষ আপডেট, কবে নামবেন মাঠে?
ক্রিফোস্পোর্টস/০৯ডিসেম্বর২৩/এমটি
More in ফুটবল
-
মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড
নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের...
-
রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়
ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে...
-
ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে...
-
সাবিনা-সুমাইয়াদের নিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা করল বাফুফে
অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের...
-
মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে...
-
কলকাতায় মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, সমর্থকদের চেয়ার ও বোতল নিক্ষেপ
লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ...
-
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন মেসি
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে...
-
অবশেষে লিভারপুল স্কোয়াডে মোহাম্মদ সালাহ
দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে...