ইতিহাস গড়া জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে টাইগাররা। টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়।
এদিন ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ১৫৭ রানের টার্গেট বাংলাদেশ পৌঁছে গেছে ১২ বল হাতে রেখেই। ম্যাচে এ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৩ রান এনে দেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। রনির (২১) বিদায়ের পর উইকেটে নামেন নাজমুল হোসেন শান্ত।
কিছুক্ষণ পর সাজঘরে ফিরে যান লিটনও (১২)। এরপর তৃতীয় উইকেটে ৬৫ রান আনেন নাজমুল হোসেন শান্ত ও অভিষিক্ত তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। হৃদয় ২৪ রানে ফিরে গেলেও ঝোড়ো ব্যাটিংয়ে অর্ধশত তুলে নেন শান্ত।
এদিকে ২৭ বলে অর্ধশত পূরণ করা শান্ত ৩০ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে থামেন। মার্ক উডের একটি ওভারেই ১৭ রান নিয়েছিলেন তিনি। ১১২ রানে শান্তর বিদায়ের পর আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশের। অধিনায়ক সাকিব আল হাসান ও আফিফ হোসেন দলকে জয়ের বন্দরে নিতে যান। সাকিব ২৪ বলে ৩৪ ও আফিফ ১৩ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন।
অপরদিকে এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ করে ইংল্যান্ড। ইংলিশ অধিনায়ক জস বাটলার ৪২ বলে ৬৭ রানের ইনিংসে খেলেছেন।
এছাড়া ফিলিপ সল্টের অবদান ৩৫ বলে ৩৮ ও বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ২০ রান। আজকে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন টাইগার ব্যাটার শান্ত।
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

