বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন পেস বোলার শরিফুল ইসলাম। গতকালই আসন্ন বিপিএলের জন্য নতুন দল পেয়েছেন এই তরুণ পেসার। এবার নতুন আরেক সুখবর পেয়েছেন এই টাইগার ক্রিকেটার। দেখেছেন প্রথম সন্তানের মুখ।
প্রথমবারের মতো বাবা হয়েছেন শরিফুল ইসলাম। জানা গেছে পুত্র সন্তান হয়েছে তার। এর আগে ২০২২ সালে স্ত্রী ফারদিন শেখ চাঁদনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শরিফুল। যদিও প্রায় বছরখানেক পর স্ত্রীকে প্রকাশ্যে এনেছিলেন এই তরুণ তারকা।
এবার তাদের ঘর আলো করে আগমন হয়েছে নতুন সন্তানের। দারুন এই সুখবর পেলেও পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারবেন না তিনি কেননা আর মাত্র ৬ দিন পর ঘরের মাঠে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। যেখানে থাকতে পারেন জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সদস্য।
আরও পড়ুন:
» ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল ভারতীয় বোর্ড
» টাইম আউট কাণ্ডের সাকিব-ম্যাথুস বিপিএলে সতীর্থ
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। সেই বাংলাদেশ দলে থাকার সম্ভাবনা রয়েছে এই তরুণ ক্রিকেটারের। তবে এত ব্যস্ততার মাঝেও জীবনে নতুন সদস্যের আগমনে নিশ্চয়ই আনন্দিত শরিফুল।
এর আগে সম্প্রতি ভারত সফর থেকে ফিরেছেন শরিফুল ইসলাম। টেস্ট সিরিজের দলে বিশ্রামে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে ছিলেন এই তরুণ ক্রিকেটার। দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয় দলের সকল ফরমেটে দারুন অবদান রেখে চলেছেন শরিফুল।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/এফএএস
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...