ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মানের (পিএসজি) সাথে চুক্তি নবায়ন করবেন না বলে সাফ জানিয়েছেন কিলিয়ান এমবাপে। ফলে চড়া দামে তাকে বিক্রির কথা ভাবছে ক্লাবটি। ফরাসি দৈনিক এল’একুইপে এমন সংবাদই জানিয়েছে।
আগামী জুনে পিএসজির সাথে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। এর পরেও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ক্লাবের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোন লাভ হয়নি।
এদিকে পিএসজির কিছুতেই চাইছে না চুক্তি শেষে এমবাপে ফ্রি এজেন্ট হয়ে যাক। তাই দাম থাকতে থাকতেই তাকে বিক্রি করে দিতে চায় ফরাসি ক্লাবটি।
২০১৭ সাথে ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপে। সেই থেকে একই ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন। ক্লাবটির হয়ে মাত্র ৫ বার ফরাসি লিগ বাদে আর কিছুই জিততে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে বারবারই ব্যর্থ।
বিশ্বের সব ফুটবলারের স্বপ্ন থাকে উচ্চ বেতনের পাশাপাশি ট্রফি জেতা। বড় কোনো ক্লাবে খেলতে পারলে দুটো স্বপ্নই সত্যি হতে পারে। এজন্যই এমবাপে পিএসজি ছাড়তে চাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ইতালিকে হারিয়ে শিরোপা জিতল উরুগুয়ে
ক্রিফোস্পোর্টস/১৩জুন২৩/এমএ
More in ফুটবল
-
মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড
নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের...
-
রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়
ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে...
-
ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে...
-
সাবিনা-সুমাইয়াদের নিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা করল বাফুফে
অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের...
-
মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে...
-
কলকাতায় মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, সমর্থকদের চেয়ার ও বোতল নিক্ষেপ
লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ...
-
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন মেসি
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে...
-
অবশেষে লিভারপুল স্কোয়াডে মোহাম্মদ সালাহ
দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে...

