আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের ক্লাবের সদস্য হয়েছিলেন সাকিব আল হাসান। এ জন্য ২২৮ ম্যাচে ২১৬ ইনিংস খেলেন সাকিব।
এবার সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন টাইগারদের উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচের আগে ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবের সদস্য হতে তার দরকার ছিল ৫৫ রান। আজকের ম্যাচের মধ্য দিয়েই এই মাইলফলকে পৌঁছালেন দেশসেরা এই উইকেট-কিপার ব্যাটার।
এই মাইলফলক ছুতে ২৪৩ ম্যাচে ২২৮ ইনিংস খেলেছেন ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়া মুশফিক। এর মধ্যে ৮ সেঞ্চুরির সঙ্গে ৪৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
অপরদিকে এরও আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাত হাজারি ক্লাবে পৌঁছেছিলেন শুধুমাত্র টাইগারদের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে এই ক্লাবে নাম লেখাতে ২৩৫ ম্যাচে ২১৪ ইনিংস খেলেছিলেন তামিম।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এমন হারের ৩ কারণ
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৩/এসএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

