Connect with us
ফুটবল

আলজেরিয়াকে বেছে নিল জিদানের ছেলে লুকা

জিনেদিন জিদান ও ছেলে লুকা জিদান । ছবি- সংগৃহীত

বাবা ও ছেলে দুজনেরই ফুটবলের হাতেখড়ি হয়েছে ফ্রান্স থেকে। খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে। তবে জাতীয় দল হিসেবে আলজেরিয়াকে বেছে নিল জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।

ফ্রান্সের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন জিনেদিন জিদান। ফ্রান্সের হয়ে ইতিহাসের সর্বকালের সেরাদের একজন তারকা তিনি। তবে জিদানের ছেলে লুকা জাতীয় দল হিসেবে যোগ দিল আলজেরিয়ায়।

বিশ্বকাপ খেলার স্বপ্নকে সামনে রেখে জাতীয়তা বদলে আলজেরিয়ার হয়ে খেলতে আবেদন করেন লুকা। এরপর অনুমতিও দেয় ফিফা। প্রথমবারের মতো আলজেরিয়ার জাতীয় দলে খেলার ডাক পেয়েছেন লুকা। বিশ্বকাপ বাছাইপর্বে সোমালিয়া ও উগান্ডার বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।



জিনেদিন জিদানের বাবা-মা অর্থাৎ লুকার দাদা-দাদি আলজেরিয়ার যুদ্ধের আগে স্বদেশ ছেড়ে ফ্রান্সে চলে গিয়েছিলেন। তবে পুরোনো পরিচয়কে ভুলতে পারেননি লুকা। পরিবারের পুরোনো পরিচয়কে সাদরে গ্রহণ করলেন লুকা।

বয়সভিত্তিক দলে খেলেছেন ফ্রান্সের হয়ে। রিয়াল মাদ্রিদের একাডেমি ক্লাবে ভর্তি হন মাত্র ৬ বছর বয়সে। জিনেদিন জিদানের ক্লাবে খেলেছেন ২০ বছর পর্যন্ত। একসময় জায়গা করে নেন রিয়াল মাদ্রিদের বি দলে। তবে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত খেলেছেন মূল স্কোয়াডে। এরপর পাড়ি জমান রায়ো ভাইয়েকানোতে। লুকা ফ্রান্সের হয়ে খেলেছেন অনূর্ধ্ব–১৬, ১৭, ১৮, ১৯, ২০ দলে।

অপরদিকে আফ্রিকান অঞ্চলে ‘জি’ গ্রুপ থেকে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন আলজেরিয়া। জি গ্রুপে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে উগান্ডা। সোমালিয়া ও উগান্ডার যেকোনো একটি দলের সাথে জিতলেই তাদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল