Connect with us
ক্রিকেট

মাত্র ৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী শুক্রবার। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচকে সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দর্শকদের জন্য স্বস্তির খবর হলো, এবার খুব কম খরচেই মাঠে বসে খেলা দেখার সুযোগ থাকছে। মাত্র ৫০ টাকা খরচ করেই পূর্ব গ্যালারিতে বসে সরাসরি ম্যাচ উপভোগ করা যাবে। এর আগে এই গ্যালারির টিকিটের মূল্য ছিল ১০০ টাকা। ফলে আগের তুলনায় অর্ধেক দামে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

এ ছাড়া নর্দার্ন গ্যালারি ও দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। শহীদ জুয়েল স্ট্যান্ড এবং ক্লাব হাউজে বসে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ২০০ টাকা।



আরও ভালো সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। সবশেষে সবচেয়ে বেশি দামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে। ঘরে বসেই বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

সাশ্রয়ী মূল্যে টিকিট নির্ধারণ করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজে মিরপুরে দর্শকদের বড় উপস্থিতি দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন পর বড় প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হওয়ায় সমর্থকদের আগ্রহও বেশ বেশি। মাঠে বসে সরাসরি খেলা দেখার এই সুযোগ দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আনন্দই এনে দেবে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

ক্রিফোস্পোর্টস/৬মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট