Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন খেললেন না নেইমার?

Neymar Jr in Santos FC
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম বড় আসর ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে মাঠে নেমেছে ব্রাজিলের চারটি দল। ফ্লুমিনেন্স, পালমেইরাস, বোতাফোগো ও ফ্লামেঙ্গো লড়ছে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায়। আর এই টুর্নামেন্টে খেলার জন্য এক সময়ের ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল ফ্লুমিনেন্স। যদিও শেষ পর্যন্ত প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন এই তারকা।

বর্তমানে নিজেকে শতভাগ ফিট করার লড়াইয়ে রয়েছেন নেইমার। ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যেই তিনি আপাতত মনোযোগ দিচ্ছেন শুধু ফিটনেসে। আর সে কারণেই ক্লাব ফুটবল খেলার মত প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।


আরও পড়ুন: 



» দাপুটে ব্যাটিংয়ে ১০ ইনিংস পর ফিফটি করলেন লিটন দাস

» শান্ত না পারলেও ভুল করেননি মুশফিক, তুলে নিলেন সপ্তম দেড়শ


ফ্লুমিনেন্স ক্লাবের সভাপতি বিটেনকোর সম্প্রীতি এক পডকাস্ট সম্প্রচারে জানিয়েছেন, ‘আমাদের ক্লাবের হয়ে খেলার জন্য নেইমারকে আমরা প্রস্তাব জানাই। নেইমারকে প্রস্তাব দেয়ার আগে আমরা তার সাবেক ক্লাব সান্তোষের সাথেও যোগাযোগ করি। আমাদের এই প্রস্তাবে নেইমারের বাবা রাজি ছিলেন।’

এই বিষয়ে নেইমার বলেন, ‘আমি প্রায় যোগ দিয়েই ফেলেছিলাম ফ্লুমিনেন্সে, কিন্তু পরে নিজেকে পুরোপুরি সুস্থ করে তোলার জন্য এই সিদ্ধান্ত থেকে সরে আসি।’

ক্রিফোস্পোর্টস/১৮জুন২৫/এআর/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল