Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেরা আটে কারা কোন গ্রুপে, সেমিফাইনালের সমীকরণ

2026, ICC Men's T20 World Cup Super 8
ক্রিকেট বিশ্বের নজর কেবল অষ্টম দলটির দিকে। ছবি- সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে সুপার এইট। শেষ আটের লড়াই ইতোমধ্যে টুর্নামেন্টের আটটি আসনের মধ্যে সাতটিতে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এখন ক্রিকেট বিশ্বের নজর কেবল অষ্টম দলটির দিকে। যেখানেই পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ভাগ্য ঝুলে আছে।

সুপার এইটের অষ্টম দলটি নির্ধারিত হবে বুধবারের কালকের পাকিস্তান বনাম নামিবিয়া ম্যাচের ফলাফল শেষে। কলম্বোর এসএসসি গ্রাউন্ডে পাকিস্তান যদি জয় পায় অথবা ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে বাবর আজমরাই পৌঁছাবেন শেষ আটে। তবে কোনো অঘটন ঘটে পাকিস্তান হেরে গেলে সরাসরি সুপার এইটে উঠবে যুক্তরাষ্ট্র। এমনকি গাণিতিক হিসেবে নেদারল্যান্ডসেরও সুযোগ রয়েছে; তবে সেক্ষেত্রে পাকিস্তানকে হারতে হবে এবং ডাচদের ভারতকে হারাতে হবে অবিশ্বাস্য এক ব্যবধানে।

সুপার এইটের গ্রুপিং পদ্ধতি

আইসিসির পূর্বনির্ধারিত বাছাই পদ্ধতির কারণে প্রথম পর্বের অবস্থান যাই হোক না কেন, সুপার এইটের গ্রুপিং আগেই ঠিক করা ছিল। সেই অনুযায়ী বাছাই করা দল অস্ট্রেলিয়া বাদ পড়ায় তাদের বি-১ (B1) সিডের জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। একইভাবে পাকিস্তান যদি শেষ পর্যন্ত বাদ পড়ে যায়, তবে এ-২ (A2) পজিশনটি পাবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, গ্রুপে প্রথম বা দ্বিতীয় হওয়া মুখ্য নয়, সেরা দুইয়ে থেকে পরবর্তী রাউন্ড নিশ্চিত করাই দলগুলোর মূল লক্ষ্য।



বর্তমানে সুপার এইটের গ্রুপ-১ এ জায়গা করে নিয়েছে- ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে গ্রুপ-২ এ লড়বে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান/যুক্তরাষ্ট্র/নেদারল্যান্ডসের মধ্যে যেকোনো একটি দল।

সুপার এইটের ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বের কোনো পয়েন্ট এখানে যোগ হবে না। দলগুলোকে নতুন করে লড়াই করে পয়েন্ট অর্জন করতে হবে।

সুপার এইটের প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। যেখানে ১ নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে ২ নম্বর গ্রুপের রানার-আপের। অন্যদিকে ২ নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন দল লড়াই করবে ১ নম্বর গ্রুপের রানার-আপের বিপক্ষে।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট