আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের। এবারের আসরে চিটাগাং কিংসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। তবে সাকিবের দেশের ফেরা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। তবে চিটাগংয়ের মালিকপক্ষ আশাবাদী সাকিব এবারের বিপিএল খেলতে পারবেন।
আজ (সোমবার) ২০২৫ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। যদিও সাকিবকে আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিটাগাং। আজ ড্রাফট শেষে কথা বলেছেন চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরি।
এবারের বিপিএলে সাকিবের অংশগ্রহণের ব্যাপারে সামির বলেন, ‘সাকিবের খেলার ব্যাপারে আমরা ক্লিয়ারেন্স পেয়েছি। ক্লিয়ারেন্স পাওয়ার পরই আমরা তার সঙ্গে চুক্তি করেছি। এ ছাড়া সাকিবের সঙ্গে কোনো চুক্তির ঝামেলা আছে কি না তা নিয়ে আমরা রংপুরের (সাকিবের গত আসরের দল) সঙ্গেও আলাপ করেছি। সেখানেও কোনো সমস্যা ছিল না। আমরা আশা করি এবারের বিপিএলে তার খেলা নিয়ে সমস্যা হবে না।’
আরও পড়ুন:
» মাশরাফিকে দলে নেওয়ার কারণ জানাল সিলেট
» বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফটে দলগুলো কত খরচ করল?
সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে দল সাজাতে চিটাগাংকে সাহায্য করেছেন বলে জানিয়েছেন সামির, ‘সসাকিব দেশের বাইরে থাকায় নিলামে অংশ নিতে পারেনি। তবে চুক্তির পর নিলাম নিয়ে সে কিছু পরামর্শ দিয়েছে। আমরাও তার পরামর্শ নিলামে কাজে লাগিয়েছি।’
প্রায় এক দশক পর বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। দীর্ঘদিন পর ফিরতে পেরে বেশ আশাবাদী ফ্রাঞ্চাইজিটি, ‘১০ বছর পরে আমরা আবার বিপিএলে অংশ নিচ্ছি। এবারও আমরা খুব আগ্রহ নিয়ে এসেছি। আশা করি সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’
২০২৫ বিপিএলে চিটাগাং কিংসের স্কোয়াড
দেশি : পারভেজ হোসেন, শামীম হোসেন, , আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, খালেদ আহমেদ, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব
বিদেশি : গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল
সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, উসমান খান, হায়দার আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/বিটি
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

