Connect with us
ক্রিকেট

সিরিজ বাঁচানোর লড়াইয়ে কাল কেমন হবে বাংলাদেশের একাদশ?

BAN vs ZIM
বোলিং ভালো হলেও প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে হেরেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরে ব্যাটিং বিপর্যয়ে ভুগছে বাংলাদেশ। হারারেতে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারার পর একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছে টাইগাররা। কাল সিরিজ বাঁচাতে দুপুর দেড়টায় আবার মাঠে  নামবে বাংলাদেশ।

এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানকার উইকেটেও হারারের মতো পেস ও বাউন্স দেখা যেতে পারে, যা প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের পেসাররা দারুণভাবে কাজে লাগিয়েছেন।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটাররা দায়িত্বহীন শট খেলে একের পর এক উইকেট উপহার দেন। তানজিদ, শান্ত, হৃদয় ও মেহেদী মিরাজ— সবাই বাজে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন।  নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকা ম্যাচে  ১১৬ রানে গুটিয়ে ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে।



তবে বাংলাদেশের জন্য স্বস্তির নাম নাহিদ রানা। দলে ফিরে প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ২১ রানে ৬ উইকেট শিকার করেন তিনি, যা ওয়ানডেতে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতেও তার কাছ থেকেই একই রকম পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে।

চোট কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ফিরতে পারেন লিটন দাস। চোটের কারণে তিনি প্রথম ওয়ানডে খেলতে পারেননি। সর্বশেষ জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি। ম্যাচের আগে ফিট ঘোষণা করা হলে সোহানের জায়গায় ফিরবেন লিটন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ, সৌম্য, শান্ত, লিটন  (উইকেটকিপার), হৃদয়, মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক, রিশাদ, তাসকিন, মুস্তাফিজ ও নাহিদ রানা।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, মাধেভেরে,মাদান্দে (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, নিয়ামহুরি, এনগারাভা (অধিনায়ক) ও  মুজারাবানি।

ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৬/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট