Connect with us
ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে হারে কোথায় ভুল ছিল? জানালেন অজি অধিনায়ক

Travis Head Zimbabwe won
অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড। ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটনের দিন হয়ে থাকলো শুক্রবার। আসরের ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবুয়ের। এই হারের ফলে অজিদের সুপার এইটে ওঠার সমীকরণ কিছুটা জটিল হলেও, আশা ছাড়ছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড। বরং কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেড জানান, বর্তমান অস্ট্রেলিয়া দলের অনেকেই ভারতের মাটিতে হওয়া গত বিশ্বকাপে খেলেছেন। সেখানেও শুরুতে চাপের মুখে পড়েছিল দল, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেই মাঠ ছেড়েছিল তারা।

অজি অধিনায়ক বলেন, আগেও আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। আমাদের সাজঘরে এমন অনেকে আছে যারা ২০২৩ বিশ্বকাপে ভারতের মাটিতে এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই এসেছিল। তাই আমরা নতুন করে পরিকল্পনা করছি।



কোথায় ভুল ছিল অস্ট্রেলিয়ার?

হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে হেড স্বীকার করে নেন, শুরুতেই দ্রুত ৪টি উইকেট হারানোই তাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছিল।

পিচে কোনো সমস্যা ছিল না দাবি করে তিনি বলেন, আমরা নিজেরাই নিজেদের চাপে ফেলে দিয়েছিলাম। জিম্বাবোয়ে ভালো খেলেছে ঠিকই, কিন্তু যে রান তাড়া করতে নেমেছিলাম তা অনায়াসেই জেতা উচিত ছিল।

সুপার এইটের সমীকরণ

বর্তমানে গ্রুপ ‘বি’-তে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তবে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার পথ এখনও খোলা। পরবর্তী দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং ওমানকে হারালে সহজেই সুপার এইটে যাবে অস্ট্রেলিয়া। যদি শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া হেরে যায় এবং জিম্বাবুয়ে তাদের বাকি দুই ম্যাচের একটিতে জেতে, তবে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে অজিরা। যদি শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে দুই দলই হারিয়ে দেয়, তবে এই দুই দলই পরের রাউন্ডে চলে যাবে।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৬/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট