দেশের ক্রিকেটে আবারও আলোচনায় ফিরেছিলেন সাকিব আল হাসান। গতকাল শোনা যায় ডিপিএল দিয়ে আবার ঘরের মাঠে প্রত্যাবর্তন ঘটাবেন এই টাইগার অলরাউন্ডার। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল সাকিবের।
তবে জানা গেছে শেষ মুহূর্তে এসে সাকিবের সঙ্গে হতে যাওয়া এই চুক্তি স্থগিত হয়েছে ক্লাবের অনুরোধে। এতে বলা যায় দেশের মাটিতে আরেকবার খেলার স্বপ্ন আর আপাতত পূরণ হচ্ছে না সাকিবের। কারণ আজ ছিল দুইদিন ব্যাপী চলমান ডিপিএলের দলবদলের শেষ দিন।
গতকাল শোনা গিয়েছিল আসন্ন আসরের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাবেন সাকিব। আগামী ৩ মার্চ থেকে হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ– ডিপিএলে খেলবেন সাকিব, ধারণা করা হয়েছিল এমনটাই। আজ দলটির সঙ্গে হওয়ার কথা রয়েছে এই টাইগার অলরাউন্ডারের আনুষ্ঠানিক চুক্তি।
আরও পড়ুন:
» ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে ২২ ভারতীয় বন্দীর মুক্তি
» পাকিস্তান ম্যাচে নেমেই দুঃখজনক এক কীর্তি গড়ল ভারত
এদিকে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বল করা নিয়ে এক প্রকার নিষেধাজ্ঞায় ভুগছেন সাকিব। এর আগে দুই দফা নিজেকে প্রমাণের পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। জানা গেছে শীঘ্রই তৃতীয়বারের মত অ্যাকশন পরীক্ষা দিতে যাচ্ছেন সাকিব। সেই জন্য কাজ করছেন ব্যক্তিগত এক ইংলিশ কোচের সঙ্গে।
প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের একাংশের রোশনালে পড়েন সাকিব আল হাসান। এতে দেশের মাটিতে খেলা তার জন্য বেশ কঠিনই হয়ে পড়েছে। এছাড়া ইংলিশ কাউন্টি লিগ খেলতে গিয়ে সন্দেহজনক অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধও হয়েছেন সাকিব।
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৫/এফএএস
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...