Connect with us
ফুটবল

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যা বললেন জ্যোতিষী

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ম্যাচটি নিয়ে এবার পূর্বাভাস দিয়েছেন প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।

তার দাবি, নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও ম্যাচের কোনো ফয়সালা হবে না; ফাইনালের টিকিট নিশ্চিত হবে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে। একই সঙ্গে লিওনেল মেসিকে নিয়েও দিয়েছেন বিশেষ বার্তা।

প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাসের মতে, সেমিফাইনালের এই হাইভোল্টেজ লড়াই নির্ধারিত সময় বা অতিরিক্ত সময়েও অমীমাংসিত থাকবে। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটেই নির্ধারিত হবে কোন দল খেলবে বিশ্বকাপের ফাইনালে।



নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলে আরমাস আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তার আগের একটি ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই সত্যি হয়েছে। এবার তার সব মনোযোগ সম্ভাব্য পেনাল্টি শ্যুটআউটকে ঘিরে।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দিবু’ যেন এখন থেকেই পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করেন। তবে ম্যাচের ফলাফল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, দুই দলের শক্তির পার্থক্য খুবই সামান্য।

লিওনেল মেসিকে নিয়েও বিশেষ মন্তব্য করেছেন আরমাস। তার বিশ্বাস, আর্জেন্টিনার অধিনায়ক এবং চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দেবেন।

জ্যোতিষীর এই আলোচিত ভবিষ্যদ্বাণী প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তার আগের পূর্বাভাসের সাফল্যের কথা তুলে ধরে আলোচনা করছেন, আবার কেউ সম্ভাব্য রোমাঞ্চকর পেনাল্টি শ্যুটআউটের অপেক্ষায় উৎকণ্ঠা প্রকাশ করছেন।

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল