Connect with us
ফুটবল

ফাহামিদুলের পারফরম্যান্সের প্রশংসা করে যা বললেন সোহেল রানা

Fahamedul_Sohel Rana
সোহেল রানার সঙ্গে গোল উদযাপন করছেন ফাহামিদুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইতালির সিরি ডি তে খেলা তরুণ ফরোয়ার্ড ফাহামিদুল ইসলামের। বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে তার। অভিষেকের পর সকলের অভিবাদনে ভাসছেন এই তরুণ।

লাল-সবুজের জার্সিতে ফাহামিদুলের অভিষেক ম্যাচটা জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরি ও সোহেল রানার গোলে ২-০ তে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। তবে অভিষেক ম্যাচে গোল না পেলেও তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

ভুটানের বিপক্ষে শুরুর একাদশেই জায়গা পেয়েছিলেন ফাহামিদুল। দেশের আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে ফাহামিদুল খুব বেশি পরিচিত নন তিনি। তাই শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নেন তিনি। যতক্ষণ মাঠে ছিলেন বামপ্রান্তে গতি আর কৌশলে প্রতিপক্ষকে বেশ চাপে রাখেন এই তরুণ।




আরও পড়ুন :

» আনচেলত্তির অধীনে ভোরে ব্রাজিলের প্রথম ম্যাচ, কেমন হবে একাদশ

» ‘প্রবাসী ফুটবলার আসলে বাংলাদেশ আরো শক্তিশালী হবে’


অভিষেক ম্যাচে ফাহামিদুলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন জাতীয় দলের সিনিয়র ফরোয়ার্ড সোহেল রানা। সবমিলিয়ে ভুটান ম্যাচে তিনি দারুণ পারফরম্যান্স করেছেন বলে মনে করেন সোহেল। তাছাড়া সামনে তার আরো উন্নতির জায়গা রয়েছে এবং কন্ডিশন ও দলের সঙ্গে তিনি দ্রুত মানিয়ে নেবেন বলে বিশ্বাস জাতীয় দলের এই সিনিয়র ফরোয়ার্ডের।

সোহেল বলেন, ‘দেখুন, ফাহামিদুলের এটা প্রথম ম্যাচ ছিল। সব মিলিয়ে তার পারফরম্যান্স বেশ ভালো ছিল। আমি মনে করি, সে দ্রুতই কন্ডিশন ও দলের সঙ্গে মানিয়ে নেবে।’

ফাহামিদুল যাতে দ্রুত মানিয়ে নিতে পারেন সেজন্য চেষ্টা করে যাচ্ছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। তাছাড়া দলের অন্যান্য ফুটবলাররাও তার সঙ্গে ভালোভাবে মেশার করছেন যাতে বোঝাপড়ায় কমতি না থাকে, ‘কোচ ফাহামিদুলকে খুবই সহযোগিতা করছে, যাতে সে সবার সঙ্গে মানিয়ে নিতে পারে। আমরাও চেষ্টা করছি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আরও কিছু সময় আছে, এরমধ্যে আমরাও তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।’

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হামজা-ফাহামিদুলদের সঙ্গে দেখা যাবে আরেক প্রবাসী ফুটবলার সামিত সোমকেও। সবমিলিয়ে এক নতুন ঝলক দেখার অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীরা।

ক্রিফোস্পোর্টস/৬জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল