Connect with us
ফুটবল

নেশনস লিগ জিতে অবসর প্রসঙ্গে যা বললেন রোনালদো

Cristiano Ronaldo
শিরোপা জয়ের পর হাস্যোজ্জ্বল রোনালদো। ছবি- সংগৃহীত

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিনিয়ত গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড। সবশেষ জাতীয় দলের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগের ট্রফি। এরপর আবারো আলোচনা শুরু হয়েছে কবে নিজের বুট জোড়া তুলে রাখতে চান এই পর্তুগিজ তারকা, তা নিয়ে।

এবার পর্তুগালকে আরো একটি মেজর শিরোপা জেতানোর পর নিজের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেখানে এই তারকা স্বীকার করেছেন ফুটবল ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে রয়েছেন তিনি। বড় ধরনের ইনজুরিতে না পড়া পর্যন্ত আপাতত থামতে চাইছেন না রোনালদো; উপভোগ করতে চান প্রতিটা মুহূর্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আপনারা জানেন আমার বয়স এখন কত। স্পষ্টতই আমি আমার ফুটবল ক্যারিয়ার শেষের কাছাকাছি আছি। কিন্তু আমাকে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। যতক্ষণ আমি গুরুতর ইনজুরিতে না পড়ি, আমি এগিয়ে যাব।’




আরও পড়ুন:

» দেশের যেসকল স্থানে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে সিঙ্গাপুর ম্যাচ

» টাইব্রেকারের সময় মোনাজাতের ভঙ্গিতে দেখা মিললো রোনালদোর


 

উল্লেখ্য, গতকাল রাতে নেশনস লিগের ফাইনালে জমজমাট এক ম্যাচ উপভোগ করেছে ফুটবল বিশ্ব। যেখানে নির্ধারিত সময়ের খেলায় ২-২ ব্যবধানে সমতায় শেষ হয় ম্যাচ। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল। সেখানেও ফলাফল না এলে ম্যাচ নির্ধারণ হয় টাইব্রেকারে। যেখানে স্পেনকে ৫-৩ গোলে পরাজিত করে পর্তুগিজরা।

এদিন দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যার মাধ্যমে দ্বিতীয়বারের মতো পিছিয়ে পড়া ম্যাচে সমতায় ফেরে পর্তুগাল। এর আগে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালেও গোল করে দলকে জিতিয়েছেন তিনি। এবারের নেশনস লিগে খেলা ৯ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করেছেন রোনালদো।

ক্রিফোস্পোর্টস/৯জুন২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল