Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে টানা তিন সিরিজ জিতিয়ে যা বললেন মিরাজ

What Miraz said after leading Bangladesh to three consecutive series wins.
মিরাজের নেতৃত্বে টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় মেহেদি হাসান মিরাজের। তবে অধিনায়ক হিসেবে শুরুটা সুখকর ছিল না তার জন্য। তার নেতৃত্বে পরপর দুটো সিরিজে হেরেছিল টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হারের পর আফগানিস্তানের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয় মিরাজের নেতৃত্বাধীন দলটি।

ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের প্রথম দুটো ওয়ানডে সিরিজই ছিল বিদেশের মাটিতে। তবে বিদেশের মাটিতে হতাশা করলেও দেশের মাটিতে তার অধীনে দ্বিপাক্ষিক সিরিজে সফলতা পেয়েছে বাংলাদেশ। চলমান নিউজিল্যান্ড সিরিজসহ সবশেষ তিনটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ। আর সবগুলো সিরিজই দেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মিরাজের নেতৃত্বে সিরিজ জয়ের হ্যাটট্রিক করেছে টাইগাররা।



হ্যাটট্রিক সিরিজ জয়ের পর নিজের অনুভূতি জানিয়েছেন মিরাজ। এটা দলের জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন এই অলরাউন্ডার। চট্টগ্রামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন বলেন, ‘অবশ্যই, আমার বেশ ভালো লাগছে। টানা তিনটা সিরিজ জিতেছি। আমার কাছে মনে হয় এটা ব্যক্তিগত অর্জনের চেয়ে দল জিতছে এটাই অনেক বড় অর্জন।’

মিরাজ আরও বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা চিন্তা করেছি, আমরা অনেক সময় টুর্নামেন্ট খেলতে যা। সেখানে নকআউট যে খেলাগুলো হয়, হারলেই বাদ। আমরা মানসিকভাবে সিরিজটাকে ওইভাবে নিয়েছি। যেহেতু প্রথম ম্যাচ হেরে গেছি, দ্বিতীয় ম্যাচ যদি হেরে যাই, তাহলে সিরিজ হেরে যাব। এটা আমাদের জন্য একটা সুযোগ, যদি জিততে পারি হয়ত আরেকটা সুযোগ পাব। এইভাবে চিন্তা করেই আমরা এগিয়েছি।’

এর আগে গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর চলতি বছরের মার্চে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারায় টাইগাররা। দুটো সিরিজেই শেষ ম্যাচে সিরিজের শিরোপা নির্ধারিত হয়েছিল।

ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট