Connect with us
ফুটবল

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের আগে যা জানালো হামজার ক্লাব

What Hamza Club said before the Bangladesh-Singapore match
সিঙ্গাপুর ম্যাচের আগে হামজাকে শুভকামনা জানিয়েছে লেস্টার সিটি। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ। আর কিছুক্ষণ বাদেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলের অন্যতম বড় তারকাকে শুভকামনা জানিয়েছে তার ক্লাব লেস্টার সিটি।

আজ (মঙ্গলবার) বিকেলে লেস্টার সিটি সামাজিক যোগাযোগমাধ্যমে হামজাকে নিয়ে করা এক পোস্টে শুভকামনা জানিয়েছে। তারা লিখেছে, ‘আজ বিকালের সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ, এই ম্যাচের জন্য শুভকামনা হামজা।’



এই ম্যাচে হ্যাভিয়ের কাবরেরার শুরুর একাদশেই আছেন হামজা। সামিত সোম এবং কাজেম শাহদের নিয়ে মিডফিল্ডে নেতৃত্ব দেবেন এই তারকা ফুটবলার। এছাড়া ফাহামিদুল ইসলামও আছেন শুরুর একাদশে। এর আগে ভুটানের বিপক্ষে অভিষেক হয়েছিল ইতালির চতুর্থ সারির লিগে খেলা এই তরুণ ফরোয়ার্ডের।


আরও পড়ুন:

» সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ প্রকাশ, সামিতের অভিষেক

» সিঙ্গাপুর ম্যাচের জন্য হামজাকে শুভকামনা জানালেন সাকিব 

সবশেষ ভুটানের বিপক্ষে ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন হামজা। বাংলাদেশের জার্সিতে তার প্রথম গোল ছিল সেটি। আজ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার কাছে অনেক প্রত্যাশা সমর্থকদের। এখন দেখার পালা প্রত্যাশার কতটা পূরণ করতে পারেন ইংল্যান্ডের লিগে খেলা এই ফুটবলার।

এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দেশের সমর্থকদের আগ্রহ তুঙ্গে। এই ম্যাচ দিয়ে দেশের মাটিতে নতুন কিছু দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। গত কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে এই ম্যাচটি। এর আগে বাংলাদেশ-ভুটান ম্যাচে সমর্থকে পরিপূর্ণ ছিল জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। এবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে আরও বেশি দর্শক হয়েছে। দর্শকেরা সেই দুপুর থেকেই জাতীয় স্টেডিয়ামের সামনে ভীর করছে। যারা টিকিট পায়নি তারা বাইরে থেকেই দলকে সমর্থন জানাবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখা যাবে এই ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/১০জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ফুটবল