হঠাৎ ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রে আফগানিস্তান ক্রিকেট দল। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আফগানিস্তানের ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু কদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সেই সিরিজ বাতিল করে দিয়েছে।
দেশটিতে নারীদের ওপর তালেবানদের নিষেধাজ্ঞার বিষয়টিকে সিরিজ বাতিলের কারণ হিসেবে দেখায় সিএ।
আর এ বিষয়ে শঙ্কার কথা জানিয়েছে আইসিসি। আইসিসির এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যেটা হচ্ছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পরবর্তী সভায় আইসিসি বোর্ড এই বিষয়গুলো বিবেচনা করবে। বৈশ্বিক ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি, যারা আফগানিস্তানে পুরুষ, নারী সবারই খেলাধুলায় অংশগ্রহণ দেখতে চায়।
অপরদিকে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের ঘোষণার পর রশিদ খানসহ বেশ কয়েকজন আফগান ক্রিকেটার বিগ ব্যাশে না খেলার কথা জানিয়েছেন।
মোহাম্মদ নবী সিএর এমন কাজে নিজের ক্ষোভ ঝেড়ে বলেন, ‘খেলাধুলার সঙ্গে কখনো রাজনীতিকে মেশানো ঠিক নয়। ভারতে বিশ্বকাপের সময় তারা কী করবে? আমরা দেখব তারা আমাদের বয়কট করে কি না। যে কারণ তারা দেখিয়েছে, সেটি মোটেও যৌক্তিক নয়।’
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৩/এসএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

