Connect with us
ফুটবল

মেসিকে নিয়ে কী ভবিষ্যদ্বাণী করলেন সাবেক ক্লাব সতীর্থ রোনালদিনহো

রোনালদিনহো ও মেসি। ছবি- গুগল

ক্লাবের খেলায় সম্ভাব্য সবগুলো শিরোপার স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের পক্ষে ট্রফি জয়ে একধাপ পিছিয়ে ছিলেন তিনি। সবশেষ কাতার বিশ্বকাপে আরাধ্য স্বপ্নও পূরণ হয়েছে।

আর এতেই মহাখুশি ফুটবল জাদুকরের সাবেক ক্লাব বার্সেলোনার একসময়ের সতীর্থ রোনালদিনহো।

ব্রাজিলের ফুটবল নায়ক রোনালদিনহো গোল ডটকমের কাছে ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আন্তর্জাতিক ক্যারিয়ারের বাকি সময় স্বাধীনভাবে খেলতে পারবেন মেসি।



বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় এই খেলোয়াড় মনে করেন, মেসি এখন সর্বকালের সেরা ফুটবলার।

বলা হয়, মেসির বর্ণিল ক্যারিয়ারে অসামান্য অবদান রয়েছে রোনালদিনহোর। বার্সায় আর্জেন্টাইন মায়েস্ত্রোর শক্ত অবস্থান গড়ে দিয়েছেন মূলত তিনিই। ২০০৮ সালে ক্যাম্প ন্যু’তে তার ভিত পুঁতে দেন বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোকে রোনালদিনহো বলেন, মেসির বিশ্বকাপ জয়ে আমি অনেক খুশি। কারণ এটাই তার বাকি ছিল। সত্যিটা হলো আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতবে সে, এ কথাটা কেউ ভাবেননি। সবাই ভেবেছেন ও শুধুমাত্র বার্সার খেলোয়াড়।

তিনি বলেন, ফুটবলে কিন্তু যেকোনো কিছু ঘটতে পারে। এখন মেসিকে অবশ্যই ভারমুক্ত থেকে ক্যারিয়ারের বাকি সময় মাঠে খেলা চালিয়ে যেতে হবে। আমি সবসময় তার ওপর নজর রাখি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: হারে বিপিএলের মিশন শেষ নাসিরের ঢাকা

ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল