Connect with us
ক্রিকেট

শ্বশুর ডাকা নিয়ে শাহিনকে যা বললেন আফ্রিদি

শহীদ আফ্রিদির সাথে শাহীন আফ্রিদি (ছবি- টুইটার)

পাকিস্তান জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ের জামাই শাহিন আফ্রিদি। তিনি বর্তমানে পাকিস্তান জাতীয় দলের বাঁ-হাতি পেসার। সম্প্রতি শহীদ আফ্রিদিকে শ্বশুর ডাকা নিয়ে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে।

দেশটির এক টিভি চ্যানেলে ঈদ শো অনুষ্ঠানে শহীদ ও শাহিন আফ্রিদি উপস্থিত হন। সেখানে শহীদ আফ্রিদি তার জামাতাকে উদ্দেশ্য করে মজা করে বলেন, ‘আমি কিন্তু তোমার মুখ থেকে এই সম্বোধন (শ্বশুর) দ্বিতীয়বার আর শুনতে চাই না।’

শহীদ আফ্রিদির মতে, সম্প্রতি তিনি লিজেন্ডস ক্রিকেট লিগে দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা এনে দিয়েছেন। এছাড়া এখন খেলার এবং শিরোপা জেতার সামর্থ্য থাকলে তাকে শ্বশুর ডাকা হবে কেন!



এসময় জামাতা শাহিনের প্রশংসা করে আফ্রিদি বলেন, আমি আমার স্ত্রী ও মেয়ের কাছে একেবারে বন্ধুর মতো। শাহিনও আমার ছেলের মতো। সে খুবই ভালো ছেলে। খেলায় তার নেতৃত্বগুণ আমাকে বিস্মিত করেছে।

আরও পড়ুন: মায়ামিতে ভয়ঙ্কর মেসির আবারও জোড়া গোল

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৩/এসএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট