ইংল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে খেলতে বাছাইপর্ব পাড়ি দিতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এবারো খেলতে হয়েছে বাছাইপর্ব তবে বিশ্বকাপের মূলপর্ব থেকে বাদ পড়েছে তারা। বাছাইপর্বের সুপার সিক্সে স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ভারত বিশ্বকাপে খেলার আশা শেষ হয়েছে তাদের।
বাছাইপর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে শুরু থেকেই চাপে পড়েছিল ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে সুপার সিক্সের তিনটি ম্যাচই জিততে হতো তাদের। সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষ থাকা দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পরাজয় কামনা করতে হতো তাদের। কিন্তু সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ক্যারিবিয়ানরা বাকি দুই ম্যাচে জিতলেও কোনো লাভ হবে না। ফলে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না তাদের।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে স্কটিশরা। সমান ৬ পয়েন্টে তাদের উপরে আছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।
আরও পড়ুন: জিম আফ্রো টি-টেন লিগে নিলামের আগেই দল পেল মুশফিক
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৩/এমএ
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...