Connect with us
ক্রিকেট

একাদশে পরীক্ষা-নিরীক্ষাই কি হারের কারণ, যা বললেন বাশার

Was experimentation with the playing XI the reason behind the defeat? Here's what Bashar said.
বাংলাদেশের হার নিয়ে কথা বলেছেন হাবিবুল বাশার সুমন। ছবি- সংগৃহীত

সম্প্রতি ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টেস্টে দারুণ ছন্দে থাকা সেই টাইগাররাই এবার জিম্বাবুয়েতে এসে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন আনা হয়েছিল। বোলিং বিভাগে ছিলেন না দলের অন্যতম তিন পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই টেস্টেবরেস্ট দেওয়া হয়েছে তাদেরকে। তাছাড়া ব্যাটিং বিভাগেও অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের।

তানজিদ হাসান তামিম ও চোটের কারণে খেলতে না পারা লিটন দাসের পরিবর্তে অভিষেক করানো হয়েছে তাওহীদ হৃদয় ও অমিত হাসানকে। হারারে টেস্টে এমন হারের পেছনের দলের এই পরীক্ষা-নিরীক্ষা দায়ী কিনা, এমন প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচক হাবিবুল বাশারকে। তবে এই হারের পেছনে একাদশে পরিবর্তন আনাটাকে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে দেখতে নারাজ সাবেক এই অধিনায়ক।



আজ বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘ওয়ানডে দলে আমরা কোনো পরিবর্তন করিনি। টেস্টেও খুব বেশি পরিবর্তন আনা হয়নি। আমাদের ব্যাটিং আগের মতোই ছিল। নিয়মিত ব্যাটারদের মধ্যে শুধু লিটন ইঞ্জুরির কারণে এই টেস্টে খেলতে পারেনি।’

এদিকে বোলিং বিভাগে নাহিদ-তাসকিনদের বিশ্রাম দিয়ে অন্যদের খেলানোটাকে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে দেখছেন না বাশার। তিনি বলেন, ‘তাসকিন-নাহিদদের তো সব টেস্ট খেলাতে পারব না। এই টেস্টে যে বোলাররা খেলেছে তারা স্কোয়াডেরই অংশ। এবাদত, নাঈম, খালেদ ওরা টেস্ট স্কোয়াডে আগে থেকেই ছিল। টেস্টেও খুব বেশি নতুন খেলোয়াড় নেওয়া হয়নি।’

গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। হারারেতে আগে ব্যাট করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৪১০ রান তুলে নেয় জিম্বাবুয়ে। ২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। তাতে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।

ক্রিফোস্পোর্টস/২জুলাই২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট