বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল সবুজের বাংলাদেশ।
শুক্রবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ সেটে জয় পায় বাংলাদেশ।
এদিন ম্যাচের প্রথম সেটে ২৮-২৪ ব্যবধানে জিতে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটেই ম্যাচে ফেরে কিরগিজস্থান। সেই সেট জিতে নেয় ২১-২৫ ব্যবধানে।
পরের দুই সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটিতে জয় পায় স্বাগতিকরা। তৃতীয় সেটে ২৭-২৫ ও চতুর্থ সেটে ২৫-২৩ ব্যবধানে জিতে।
এদিকে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রেদওয়ান।
তিনি বলেন, আজকে খুব ভালো লাগছে। লড়াইটা অনেক কঠিন ছিল। একটু চাপও ছিল। তবে আমরা জিতেছি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবো। তার হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম চৌধুরী।
এদিকে দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ সেটে জয় পায় শ্রীলংকা।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২২/এসএ
More in অন্যান্য
-
বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বিসিবি
বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শহীদ...
-
আবেগঘন বিদায়ে রেসলিং ছাড়লেন জন সিনা
ডব্লিউডব্লিউই-তে দুই দশকের বেশি সময় কাটানোর পর অবশেষে রিংকে বিদায় জানালেন জন সিনা। শনিবার...
-
ভারত-পাকিস্তান ম্যাচসহ আজকের খেলা (১৪ ডিসেম্বর, ২৫)
আজ অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ। সন্ধ্যায় সিরিজ নির্ধারণী তৃতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি...
-
ওসমান হাদির পাশে বিসিবি, দ্রুত সুস্থতা কামনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...
-
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচসহ আজকের খেলা (১৩ ডিসেম্বর, ২৫)
আজ অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাতে আছে আইএল টি–টোয়েন্টি ও...
-
ইয়া আল্লাহ, আমাদের উপর রহম করেন : শাহরিয়ার নাফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র...
-
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (১২ ডিসেম্বর ২৫)
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে আজ (১২ ডিসেম্বর) মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। এছাড়া অনূর্ধ্ব-১৯...
-
ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে গতকাল (১০ ডিসেম্বর) পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।...

