Connect with us
ক্রিকেট

বিজয় দিবসে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ম্যাচ

Victory Day special match featuring national team stars.
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

চলছে মহান বিজয়ের মাস ডিসেম্বর। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। প্রতি বছর বিজয় দিবসে বিশেষ ম্যাচের আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই ম্যাচগুলো আয়োজিত হয়ে থাকে সাবেক ক্রিকেটারদের নিয়ে। তবে এবার বিজয় দিবসে বিশেষ এক ম্যাচে খেলবেন জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা।

বিজয় দিবসে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ এক ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এই ম্যাচে অদম্য ও অপরাজেয় নামে দুটি দল খেলবে। কোয়াব যার নাম দিয়েছে বাংলাদেশ অল স্টার্স ম্যাচ।

বিজয় দিবসের এই প্রীতি ম্যাচে অপরাজেয় দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর অদম্য দলের নেতৃত্বে থাকছেন ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।



ম্যাচটি সামনে রেখে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুটো দলেরই স্কোয়াড ঘোষণা করেছে কোয়াব। দল দুটোর স্কোয়াডে থাকা বেশিরভাগ ক্রিকেটারই বর্তমানে জাতীয় দলে খেলছেন। তবে অনেকদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারও স্কোয়াডে রয়েছে। এছাড়া জাতীয় দলে অনিভিষিক্ত ক্রিকেটারও স্কোয়াডে রাখা হয়েছে।

বিজয় দিবসের প্রীতি ম্যাচে দুই দলের স্কোয়াড :

অপরাজেয় : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিথুন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, জাকের আলী, শামীম হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

অদম্য : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম।

আগামী ১৬ ডিসেম্বর বিকেলে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দর্শকরা টিকিট কেটে গ্যালারিতে বসে ম্যাচটি উপভোগ করতে পারবেন।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট