Connect with us
ক্রিকেট

পিএসএলে রিশাদের দলে যোগ দিলেন উসমান খাজা

Usman Khawaja joins Rishad’s team in the PSL.
পিন্ডিজের হয়ে খেলবেন উসমান খাজা৷ ছবি- সংগৃহীত

আগামীকাল (বুধবার) মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। টুর্নামেন্ট শুরুর আগে দিন অস্ট্রেলিয়ার তারকা ওপেনারকে দলে ভেড়াল নতুন ফ্রাঞ্চাইজি পিন্ডিজ। শেষ মুহূর্তে বদলি ক্রিকেটার হিসেবে তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি।

ইংলিশ ব্যাটার লরি ইভান্সের বদলি হিসেবে খাজাকে দলে নিয়েছে পিন্ডিজ। দ্বিতীয়বারের মতো পিএসলে নাম লিখিয়েছেন তিনি। এর আগে ২০২১ সালে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছিলেন এই অজি ওপেনার।

সাধারণত বিগ ব্যাশের বাইরে খুব একটা ফ্রাঞ্চাইজি লিগ খেলা হয় না খাজার। বিগ ব্যাশের বাইরে আইপিএল এবং পিএসএলেই খেলেছেন তিনি। পিএসএলে ইসলামাবাদের হয়ে ৭ ম্যাচে ৪৯.২০ গড় ও ১৫২.৮০ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেন। যার মধ্যে একটি সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরিও রয়েছে।



এবার দ্বিতীয়বারের মতো পিএসএলে পিন্ডিজের হয়ে মাঠ মাতাবেন খাজা। এছাড়া অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকজন তারকা এবারের পিএসএলে মাঠ মাতাবেন যাদের মধ্যে আছে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় বড় নাম।

পিন্ডিজের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা স্পিনার রিশাদ হোসেনও। অস্ট্রেলিয়ার তারকা খাজার সঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে রিশাদকে।

পিন্ডিজ স্কোয়াড : 

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), নাসিম শাহ, মোহাম্মদ আমির, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, লরি ইভান্স, স্যাম বিলিংস, জামান খান, কামরান গুলাম, আবদুল্লাহ ফজল, শাহজাইব খান, ইয়াসির খান, ফাওয়াদ, ফরেস্টার, আমাদ বাট, আসিফ আফ্রিদি, কোল ম্যাককনচি, মোহাম্মদ আমির খান ও উসমান খাজা।

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট