
দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে নতুন এক বিশ্বরেকর্ড গড়লো মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৪ আসরে প্রথমবারের মতো খেলতে নেমে ইতিহাস গড়েছিল পাকিস্তানকে হারিয়ে। এবারের আসরে অবশ্য পাকিস্তান হারিয়েছে মার্কিনীদের। কিন্তু গতকাল (শুক্রবার) এক রেকর্ড গড়েছে দেশটি।
শুক্রবার রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। লক্ষ্য তাড়ায় নেমে ডাচরা ১৫.৫ ওভারে ১০৩ রান তুলতেই সব উইকেট হারায়। আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ৯৩ রানের ব্যবধানে জিতে রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র।
এতদিন এই রেকর্ডটি ছিল নেপালের বিপক্ষে। ২০২৪ আসরে তারা হংকংকে ৮০ রানে হারিয়েছিল। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার। প্রথম আসরেই তারা কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল।
আরও ৮টি ম্যাচে শতরানের বেশি ব্যবধানে জয়ের কীতি রয়েছে ৬ দলের। ওয়েস্ট ইন্ডিজ ১৩৪ রানে উগান্ডাকে, দক্ষিণ আফ্রিকা ১৩০ রানে স্কটল্যান্ড এবং সমান ব্যবধানে একই প্রতিপক্ষকে আফগানিস্তানের হারানোর রেকর্ড আছে।
রেকর্ডগড়া এই জয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সেরা আটে ওঠার আশা টিকিয়ে রেখেছে। তবে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় ছাড়াও ভারত-পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে। এই দুই দলকে টপকে মার্কিনদের পরের রাউন্ডে ওঠা কঠিনই। গত আসরেও তারা একই গ্রুপে পড়েছিল, মোনাঙ্ক প্যাটেলের দল পাকিস্তানকে হটিয়ে উঠেছিল শেষ আটে। ভারত-পাকিস্তান উভয় দলই ২ ম্যাচ জিতে যুক্তরাষ্ট্রের সামনে অবস্থান করছে।
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৬/এজে



























