Connect with us
ফুটবল

জানুয়ারিতে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা

argentina vs brazil
আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। ছবি- গুগল

কাতার বিশ্বকাপে দুর্দান্ত আর্জেন্টিনা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে। এবারের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো লড়াই করছেন। এদিকে ফুটবল মাঠে আসন্ন জানুয়ারি মাসেই মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে সে লড়াইটা জাতীয় দলের নয়।

আসন্ন ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ম্যাচে মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে রয়েছে এ দুই ফুটবল পরাশক্তি। কলম্বিয়ার মাটিতে টুর্নামেন্টটি শুরু হবে নতুন বছরের ১৯ জানুয়ারি। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি মাঠে গড়াবে ২৩ জানুয়ারি। দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল খেলবে এ টুর্নামেন্টে।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি



‘এ’ গ্রুপে আছে স্বাগতিক কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু। ‘বি’ গ্রুপের দল ইকুয়েডর, উরুগুয়ে, ভেনিজুয়েলা, চিলি ও বলিভিয়া। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আসর।

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement

Focus

More in ফুটবল