
দেখতে দেখতে শেষ হওয়ার পথে ফুটবল বিশ্বকাপের এবারের আসর। ৪৮ দল থেকে একে একে বিদায় নিয়েছে ৪০টি দল। আটটি দলকে নিয়ে শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনাল। কিন্তু এর আগে বড় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA)।
নিষেধাজ্ঞা পাওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের টিম ম্যানেজার স্যাম জাপাটকা এবং যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের নিরাপত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক প্যানেল। বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর ম্যাচে তারা মাঠে বা দলের সঙ্গে থাকতে পারেননি।
তবে ঠিক কী কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, তা এখনো প্রকাশ করেনি ফিফা। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিষয়টি ফরোয়ার্ড ফলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কের সঙ্গে সম্পর্কিত নয়।
প্রতিবেদন অনুযায়ী, আগের ম্যাচে কিছু প্রটোকল বা প্রবেশাধিকার সংক্রান্ত বিষয় থেকে এই নিষেধাজ্ঞা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।
ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইলের তথ্য অনুযায়ী, রাউন্ড অব ৩২-এ বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে ফিফার ম্যাচ-সংক্রান্ত প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার সঙ্গে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের এক ম্যাচের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক ছিল না। তবে শাস্তির কারণ সম্পর্কে তারাও বিস্তারিত কিছু জানায়নি।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৬/এজে





















