Connect with us
ক্রিকেট

ব্যর্থ দুই ওপেনার, শান্ত-মুমিনুলের ব্যাটে চড়ে একদিনেই ৩০০ পার

BAN 1st day
ক্যারিয়ারে আরও একবার সেঞ্চুরির দেখা পেলেন শান্ত। ছবি- বিসিবি

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই দারুণ শুরু করেছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৮) ও সাদমান ইসলাম (১৩) ব্যর্থ হলেও বড় জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

এদিন টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরু থেকেই ব্যাট হাতে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩১ রানে দুই ওপেনারকে তুলে নিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলো পাকিস্তানি বোলাররা। কিন্তু শান্ত-মুমিনুল জুটিতে সেই আশর প্রদীপ নিভে যায়।

দিনের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে টাইগাররা। পাকিস্তানি বোলাররা শুরুতে কিছুটা চাপ তৈরি করলেও পরে বাংলাদেশের ব্যাটারদের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি। ৪৮ রানে ক্রিজে থাকা মুশফিকুর রহীম আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন লিটন দাসকে নিয়ে।



BAN vs PAK

১৭০ রানের জুটি গড়েন মুমিনুল ও শান্ত।

দুর্দান্ত এক শতকের মধ্য বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে ৫ শতকের মালিক তিনি, ছাড়িয়ে গেছেন মুশফিককে। নার্ভাস নাইনটিসের শিকার হয়ে ৯১ রানে ফেরেন মুমিনুল। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

পাকিস্তানের হয়ে এদিন একটি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, নোমান আলী ও মোহাম্মদ আব্বাস।

প্রথম দিনের পারফরম্যান্সে বড় সংগ্রহের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে স্কোর আরও বড় করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা, আর দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করবে পাকিস্তান।

ক্রিফোস্পোর্টস/৮মে২৬/এজে

Crifosports announcement

Focus

More in ক্রিকেট