Connect with us
ফুটবল

ফিফার কমিটিতে জায়গা পেলেন বাংলাদেশের দুইজন

ফিফা-বাফুফে। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

আজ বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, ফিফার ফুটবল টেকনোলজি, ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাবিথ আউয়াল।

এই কমিটি বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তর বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন, আর ডেপুটি চেয়ারম্যান ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ।



ফিফার এই কমিটিতে বাহরাইন, রুয়ান্ডা, কানাডা, হংকং, রাশিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া ও স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরাও রয়েছেন।অন্যদিকে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এই কমিটিতে ইয়েমেন, কঙ্গো, কোরিয়া ডিপিআর, কম্বোডিয়া, পেরু, ইরান, নেপাল, জাম্বিয়া, আরুবা ও আমেরিকান সামোয়ার প্রতিনিধিরাও রয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৫/এনজি

Crifosports announcement

Focus

More in ফুটবল