Connect with us
ক্রিকেট

২৩ বছর পর সফর: অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ সূচি

অস্ট্রেলিয়ার মাটিতে এমন উল্লাস করতে চায় বাংলাদেশ। ছবি-ক্রিকইনফো

সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর একে একে কেটে গেছে ২৩টি বছর। এই দীর্ঘ সময় অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট খেলতে পারেনি টাইগাররা। তবে অবশেষে ফুরোচ্ছে সেই অপেক্ষা। আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট খেলবে শান্ত-মিরাজরা।

আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা সূচি অনুযায়ী, প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। এরপর ২২ আগস্ট কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাংলাদেশ অস্ট্রেলিয়া যাওয়ার আগে আগামী জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল।



এদিকে এই সিরিজের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার দুই ভেন্যুরও কপাল খুলছে। সিরিজের শেষ ম্যাচের ভেন্যু ম্যাকাইয়ের এটা হবে প্রথম টেস্ট। যা হবে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। অন্যদিকে ২০০৪ সালের পর আবারও টেস্ট ফিরছে ডারউইনে। ২২ বছর পর সেখানে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।

সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের সিরিজে খালেদ মাহমুদের নেতৃত্বাধীন দল দুটি টেস্টই ইনিংস ব্যবধানে হেরেছিল। তবে, দুই দেশের মধ্যে সর্বশেষ টেস্ট সিরিজ হয়েছিল বাংলাদেশের মাটিতে ২০১৭ সালে। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়

তারিখ ম্যাচ ভেন্যু
১৩ আগস্ট ১ম টেস্টডারউইন
২২ আগস্ট ২য় টেস্টকুইন্সল্যান্ড

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৬/এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট