Connect with us
ফুটবল

আজ ফাহামিদুলের জন্মদিন, পা রাখলেন ঊনিশে

Fahamedul Islam
আজ ফাহামিদুল ইসলামের জন্মদিন: ছবি- সংগৃহীত

বাংলাদেশের ফুটবলের অন্যতম কাণ্ডারী হয়ে ওঠার পাইপলাইনে থাকা ফুটবলার ফাহামিদুল ইসলাম। জ্বলে ওঠা ফুটবলের সলতেতে আগুন জ্বালাতে সহায়তা করছেন এই প্রবাসী ফুটবলারও। ইতালির সিরি বিতে খেলা এই তারকার শুভ জন্মদিন আজ।

২০০৬ সালের ৩০ জুন ফেনীতে জন্মগ্রহণ করেন ফাহামিদুল। যাকে জাতীয় দলে সুযোগ দেওয়া নিয়ে বেশ জলঘোলা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে। তবে শঙ্কার সকল কালো মেঘ সরিয়ে গত ৪ জুন ভুটানের বিরুদ্ধে অভিষেক হয় ফাহামিদুলের। এরপর গত ১০ জুন সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি কাপের বাছাইপর্বের ম্যাচেও লাল-সবুজের জার্সিতে খেলেন এই তরুণ।

গুটি গুটি পায়ে আঠারো পেরিয়ে ১৯ বছরে পা রাখলেন ফাহামিদুল। দেশের ফুটবলে নতুন আশা জাগানো হামজা চৌধুরি-শমিত সোমদের সাথে তালিকায় রয়েছেন এই সম্ভাবনাময় তরুণও।




আরও পড়ুন:

» বিশ্বকাপে মেসির ক্লাবের যাত্রা শেষ, কোয়ার্টারে পিএসজি

» ট্রায়ালে আসা ফুটবলারদের নিয়ে বিশেষ ম্যাচ, দেখতে পারবেন দর্শকরা


শুরুতে গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল। তাকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা।

ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৫/এজে

Crifosports announcement

Focus

More in ফুটবল