বেশ অনেকদিন যাবত সময়টা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের ক্রিকেটে। গেল ওয়ানডে বিশ্বকাপের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশটি। ধারাবাহিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন ৬৬ বছর বয়সী জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ডেভ হটন। গতকাল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় প্রধান কোচের পথ থেকে সরে দাঁড়ালেন ডেভ হটন। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আশা জাগিয়েও জায়গা করে নিতে পারেনি দলটি। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজেও পরাজয় বরন করে তারা।
হটনের দায়িত্ব ছাড়ার বিষয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাবেঙ্গা মুকুলানি বলেন, ‘গেল কয়েক মাস দলের পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। ডেভ অক্লান্ত পরিশ্রম করেছেন। তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তাকে আমরা নতুন ভূমিকায় দেখতে মুখিয়ে আছি। যার মাধ্যমে আমরা ভাগ্য ফেরানোর চেষ্টা করছি।’
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের (জেডসি) গতকাল বুধবার ২০ ডিসেম্বর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন হটন। জানুয়ারি মাসেই শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়ানরা। হটন বিদায় নিলেও বাকি কোচিং স্টাফদের নিয়ে আসন্ন সিরিজ খেলার কথা রয়েছে দলটির। সাবেক এই প্রধান কোচ দায়িত্ব ছাড়লেও দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গেই থাকবেন। তবে কোচ হিসেবে নয়, ক্রিকেটারদের উন্নয়নে কাজ করবেন তিনি।
দলের ব্যর্থতায় দায়িত্ব ছেড়ে পদত্যাগপত্রে হটন লিখেছেন, ‘সবসময় জিম্বাবুয়ে ক্রিকেট আমার হৃদয়ে থাকবে। এখানে আমার কোচিং ক্যারিয়ার শেষ হয়ে আসছে, দলকে এগিয়ে নিতে নতুন কাউকে দরকার। কোচিং ছাড়লেও আমি ক্রিকেটের অন্য কাজের সঙ্গে সংযুক্ত থাকব। তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের জাতীয় দলে খেলার মতো পর্যায়ে তুলে আনার বড় প্রজেক্টের সঙ্গে কাজ করব আমি।’
আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে উগান্ডা ও নামিবিয়ার কাছে হেরে সেরা দুইয়ে থাকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। দলটির প্রধান কোচ হটনের পদত্যাগের আগে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থতার দায় অনুসন্ধানে লয়েড মিশির সভাপতিত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: মেসিদের খেলা দিয়েই শুরু হবে এমএলএসের নতুন মৌসুম
ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৩/এসএফ/এজে
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

