Connect with us
ক্রিকেট

এ যেন ‘বাপকা বেটা’! ২২ গজে চার-ছক্কার বন্যা (ভিডিও)

বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী, ২০২৫ সালের আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেট মহলকে চমক দিয়েছিল। এবার আলোচনায় আরেক উঠতি তারকা, ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্রর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আর্যবীর দুর্দান্ত গতিতে স্ট্রোক খেলছেন। ভিডিওটি নিজেই পোস্ট করেছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ দলের সদস্য আর্যবীর বর্তমানে দেশটির জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) প্রশিক্ষণ নিচ্ছেন। তার ব্যাটিং দেখে স্পষ্ট, বাবার মতোই আগ্রাসী ও স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তুলছেন তিনি।




আরও পড়ুন:

» বিসিবির দায়িত্ব নেয়া ইস্যুতে বুলবুলকে যে বার্তা দিল আইসিসি

»বিসিবির পরিচালক হলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান


 

ভিডিওতে দেখা যাচ্ছে, স্পিনার কিংবা পেসার-সব বোলারদেরই দাপটে শাসন করছেন আর্যবীর। জোরে শট খেলার পরিবর্তে সময় নির্ধারণ করে নিখুঁত টাইমিংয়ে বল পাঠাচ্ছেন সীমানার বাইরে। তার ট্রিগার মুভমেন্ট, ক্রিজে নড়াচড়া এবং শরীরের অবস্থান বিরাট কোহলির খেলার স্টাইলের সঙ্গে অনেকটাই মিল দেখা গেছে।

গত বছর নভেম্বরে কোচবিহার ট্রফিতে আলোচনায় আসেন আর্যবীর, যখন মাত্র ৩ রানের জন্য মিস করেন ট্রিপল সেঞ্চুরি। দিল্লির হয়ে মেঘালয়ের বিপক্ষে ৩০৯ বলে ২৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি, যেখানে ছিল ৫১টি চার ও ৩টি ছক্কা।

বীরেন্দ্রর শেবাগ একসময় মজা করে বলেছিলেন, আমার ছেলেরা যদি আমার সেরা স্কোর ৩১৯ অতিক্রম করতে পারে, তবে আমি তাকে একটি ফেরারি উপহার দেব। সেই অনুযায়ী, মাত্র ৩ রানের জন্য সেদিন ফেরারিটি হাতছাড়া করেন আর্যবীর।

ক্রিফোস্পোর্টস/৩০মে২৫/এসএ/ এনজি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট