সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের যুবাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আজ বুধবার (২৮ আগস্ট) এক ফেসবুক বার্তায় আসিফ মাহমুদ মাহমুদ লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতলো বাংলাদেশ, ভবিষ্যৎ কান্ডারীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।’
কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে আজ প্রথমার্ধে খুব বেশি আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। তবে বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ে মিরাজুল ইসলামের গোলে ১-০ তে লিড নেয় বাংলাদেশ। ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন:
» প্রথমবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন, সর্বোচ্চ গোল মিরাজুলের
» ফাইনালে তোলার নায়ক সেই আসিফের হাতে উঠলো গোল্ডেন গ্লাভস
তবে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি স্বাগতিক নেপাল। ম্যাচের ৫৪তম মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মিরাজ। ম্যাচের ৭১তম মিনিটে আবারও মিরাজুলের ম্যাজিকে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। তবে এবার তিনি নিজে গোল করেননি। তার বাড়ানো পাস থেকে গোল করেন রবি হোসেন রাহুল।
তবে কিছুক্ষণ পর গোলের ব্যবধান কমায় নেপাল। ম্যাচের ৮০ মিনিটে ১ গোল শোধ করে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে ম্যাচের যোগ করা সময়ে উল্টো আরেকটি গোল হজম করে তারা। বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন পিয়াস। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও নেপালের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এরপর সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল মারুফুল হকের শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/বিটি
More in ফুটবল
-
মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড
নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের...
-
রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়
ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে...
-
ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে...
-
সাবিনা-সুমাইয়াদের নিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা করল বাফুফে
অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের...
-
মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে...
-
কলকাতায় মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, সমর্থকদের চেয়ার ও বোতল নিক্ষেপ
লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ...
-
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন মেসি
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে...
-
অবশেষে লিভারপুল স্কোয়াডে মোহাম্মদ সালাহ
দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে...

