Connect with us
ক্রিকেট

উন্মোচিত হলো বাংলাদেশ দলের নতুন জার্সি

Bangladesh new Robi Kit
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

উন্মোচন করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করা হয়েছে রবির স্পন্সরযুক্ত শান্ত-নিগারদের নতুন জার্সি।

চলতি মাসেই বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সাড়ে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের জার্সির স্পন্সর থাকবে রবি।

আজ এক ফ্যাশন শো- এর মাধ্যমে নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিন।



এছাড়া বাংলাদেশ নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও মারুফা আক্তার এবং নারী অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুমাইয়া আক্তার ও রাবেয়া খান উপস্থিত ছিলেন।

আগামী ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে পূর্নাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজেই শান্ত-লিটনরা নতুন জার্সি পড়ে খেলতে নামবেন।

আরও পড়ুন: বাংলাদেশের জার্সিতে হামজার খেলা নিয়ে ইতিবাচক কোচ ক্যাবরেরা 

ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এমটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট