Connect with us
ফুটবল

৭ গোলে মেসি-এমবাপ্পের পাশে হালান্ড, বিশ্বকাপে প্রথমবার অনন্য কীর্তি

অনন্য রেকর্ডের মালিক হালান্ড। ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ড নিজের প্রথম বিশ্বকাপেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন এই তারকা ফরোয়ার্ড। একই সঙ্গে চলতি আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৭। এই গোলসংখ্যা নিয়ে তিনি এখন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন।

এই বিশ্বকাপে প্রথমবার এমন ঘটনা ঘটেছে, যেখানে একই আসরে তিনজন ফুটবলার অন্তত ৭টি করে গোল করেছেন। এর আগে কোনো বিশ্বকাপেই এমন নজির দেখা যায়নি। টুর্নামেন্টটি এখনও শেষ ষোলো পর্বে থাকতেই এই নতুন রেকর্ড তৈরি হয়েছে।

অভিষেক বিশ্বকাপে ৭ গোল করে হালান্ড আরেকটি কীর্তিও গড়েছেন। প্রথম বিশ্বকাপ খেলেই এক আসরে সর্বোচ্চ ৭ গোল করার রেকর্ডে তিনি নাম লিখিয়েছেন। এর আগে ১৯৭৪ সালের বিশ্বকাপে পোল্যান্ডের গ্রেজেগর্জ লাতো এই কীর্তি গড়েছিলেন। অন্যদিকে মেসি, এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেদের প্রথম বিশ্বকাপে মিলিয়েও ৭ গোল করতে পারেননি।



ব্রাজিলের বিপক্ষে দুটি গোল করে হালান্ড চলতি বিশ্বকাপে তৃতীয়বারের মতো এক ম্যাচে একাধিক গোল করলেন। বিশ্বকাপের এক আসরে এর চেয়ে বেশি ম্যাচে একাধিক গোল করার রেকর্ড আছে শুধু জাস্টিন ফন্টেইন ও স্যান্ডর কোচসিসের। এছাড়া ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচে দুটি গোল করা ইতিহাসের মাত্র তৃতীয় ফুটবলারও হয়েছেন তিনি।

আরও একটি বিশেষ কীর্তি গড়েছেন নরওয়ের এই তারকা। বিশ্বকাপে অন্তত চারটি ম্যাচে জয়সূচক গোল করা ইতিহাসের চতুর্থ ফুটবলার এখন হালান্ড। এই তালিকায় আগে ছিলেন সালভাতোর শিল্লাচি, গার্ড মুলার এবং গ্রেজেগর্জ লাতো। ব্রাজিলকে হারিয়ে নরওয়ের ঐতিহাসিক সাফল্যে নিজের অবদান রাখতে পেরে হালান্ড জানিয়েছেন, এই জয় তার দেশের মানুষের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল