রীতিমতো আকাশে উড়ছেন জো রুট। স্মরণ করে রাখার মত একটি বছর কাটাচ্ছেন তিনি। ২২ গজে নামলেই ব্যাট হাসছে রুটের। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন ইংলিশ এ ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুলতানে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। ম্যাচের চতুর্থ দিনে ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরিরও দেখা পেলেন রুট। শুধু তাই নয়, গড়েলেন দুটি রেকর্ডও।
টেস্ট ক্রিকেটে অ্যালিস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। আর আজ দিনের শুরুতেই তিনি প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে স্পর্শ করলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক। এই কীর্তি গড়তে ৭ রান দরকার ছিল রুটের। দিনের তৃতীয় ওভারেই তা পেরিয়ে যান এই ইংলিশ ক্রিকেটার।
১২ হাজার ৪০২ রান নিয়ে মুলতান টেস্ট শুরু করেন রুট। এছাড়া ১৭১ ওয়ানডেতে ৬ হাজার ৫২২ রান ও ৩২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৯৩ রান তুলেন তিনি।
আরও পড়ুন: উইন্ডিজকে হারিয়ে সেমির আশা টিকিয়ে রাখতে চায় বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রুট আছেন ১২ নম্বরে। ৩৪ হাজার ৩৫৭ রান নিয়ে এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার শচীন টেন্ডুলকার। বর্তমানে এখনও খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে রুটের অবস্থান দ্বিতীয়। আর তিন ফরম্যাট মিলিয়ে ২৭ হাজার ৪১ রান করে এই তালিকার শীর্ষে আছেন ভারতের অন্যতম সেরা খেলোয়াড় ভিরাট কোহলি।
এছাড়াও ইংল্যান্ডের হয়ে দুই শতধিক রান করার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন জো রুট। মুলতান টেস্টে ক্যারিয়ারে ষষ্ঠ বারের মত ডাবল সেঞ্চুরি করেন এ ব্যাটার। সাতটি ডাবল সেঞ্চুরি রয়েছে কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের।
ক্রিফোস্পোর্টস/১০ অক্টোবর ২৪/এইচআই
More in ক্রিকেট
-
ক্রিকেটারদের সঙ্গে ‘বিসিবির আচরণ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...
-
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
ভারত-পাকিস্তান দ্বৈরথ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় রুপ নিয়েছে। বড়দের পর এবার ছোটদের মঞ্চেও একই ঘটনা...
-
আইপিএল নিলাম: কার বাজেট কত আর দলে জায়গা কয়জনের
২০২৬ আইপিএলের নিলাম বসছে আগামী পরশু। আবুধাবিতে হতে যাওয়া এবারের নিলামটি হবে মিনি নিলাম।...
-
বিগ ব্যাশের পর্দা উঠছে আজ, আছেন বাংলাদেশি রিশাদ
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি লিগ বিগ ব্যাশের নতুন আসর শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে বেলা...
-
বিপিএলের উদ্দেশ্যে ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার...
-
সিলেটের হয়ে বিপিএল মাতাতে আসছেন মঈন আলী
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত মাসের শেষদিকে। তবে নিলামের পরও...
-
আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ সূচনা পেল বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচ...
-
এশিয়া কাপে ৪ রানের জন্য সেঞ্চুরি মিস জাওয়াদের
গতকাল মাঠে গড়িয়েছে ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া...

