লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সেই মে মাসেই। মৌসুম শেষে পাননি কোনো নতুন ক্লাব। তাই মাত্র ৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন জার্মান বংশোদ্ভূত সাবেক ক্যামেরুন ডিফেন্ডার জোয়েল মাতিপ।
২০০৯ সালে জার্মানির ক্লাব শালকের মধ্য দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে মাতিপের। ৭ বছর পর ২০১৬ সালে লিভারপুলে নাম লেখান মাতিপ।
টানা আট মৌসুম অ্যানফিল্ডের ক্লাবে খেলে একটি করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ মোট ছয়টি শিরোপা জিতেছেন মাতিপ।
চলতি বছরের মে মাসে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন মাতিপ। ২০২৩ সালের ডিসেম্বরে এসিএলের চোটে পড়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। মাতিপের ফুটবল ছাড়া নিয়ে লিভারপুলও নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দেন।
লিভারপুলের বিবৃতিতে লেখা হয়, ‘মাতিপ লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগে ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৬ সালে ফ্রী ট্রান্সফারে শালকে ছেড়ে ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে যোগদান করেন এবং দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ জেতাতে অগ্রন্য। মাতিপের পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন লিভারপুল কতৃপক্ষ।’
মাতিপ মূলত একজন ডিফেন্ডার হলেও আট মৌসুমে ২০০ এর বেশি ম্যাচ খেলে লিভারপুলের হয়ে গোল করেছেন ১১ টি। অ্যাসিস্ট করেছেন ৬টি তে। ক্যারিয়ারে জাতীয় দল ক্যামেরুনের হয়ে খেলেছেন ২৭ টি ম্যাচ।
আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র!
ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/এসআর
More in ফুটবল
-
মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন রুনির রেকর্ড
নাটকীয় পর্ব শেষে লিভারপুলের জার্সিতে মাঠে ফিরেই নজির গড়লেন মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগে ব্রাইটনের...
-
রাফিনিয়ার জোড়া গোলে বার্সেলোনার দুর্দান্ত জয়
ক্যাম্প নউয়ে পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বিরতির আগে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে...
-
ইংলিশ চ্যাম্পিয়নশিপে অষ্টম জয় পেল হামজারা
ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল হামজা চৌধুরীদের লেস্টার সিটি। আগের ম্যাচে ব্রিস্টল সিটির বিপক্ষে আগে...
-
সাবিনা-সুমাইয়াদের নিয়ে সাফ ফুটসালের দল ঘোষণা করল বাফুফে
অবশেষে বাংলাদেশের জার্সিতে ফিরছেন সাবিনা আক্তার-সুমাইয়া মাতসুশিমারা। জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের...
-
মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে...
-
কলকাতায় মেসিকে ঘিরে বিশৃঙ্খলা, সমর্থকদের চেয়ার ও বোতল নিক্ষেপ
লিওনেল মেসিকে ঘিরে বিপুল আগ্রহ থাকলেও কলকাতায় তাঁর বহুল আলোচিত ‘গোট ট্যুর’-এর অনুষ্ঠান শেষ...
-
১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন মেসি
দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি। শনিবার গভীর রাতে...
-
অবশেষে লিভারপুল স্কোয়াডে মোহাম্মদ সালাহ
দীর্ঘ কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর লিভারপুলের ম্যাচ স্কোয়াডে ফিরছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে...