Connect with us
ফুটবল

বিশ্বকাপের যে ২১ রেকর্ড দখল করেছেন মেসি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির আধিপত্য যেন থামছেই না। ২০২২ সালে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোর পরও নিজের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। চলমান ২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যে তার ঝুলিতে যোগ হয়েছে অবিশ্বাস্য ২১টি রেকর্ড। আর্জেন্টিনার সামনে এখনও তিনটি ম্যাচ খেলার সম্ভাবনা থাকায়, এই রেকর্ডের সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে।

গোল, অ্যাসিস্ট, বিশ্বকাপে অংশগ্রহণ, মাঠে কাটানো সময় এবং সফল ড্রিবল—প্রায় সব গুরুত্বপূর্ণ পরিসংখ্যানেই নতুন নতুন কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এখন তিনিই। পাশাপাশি আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার হয়েও বিশ্বকাপে সর্বাধিক গোলের মালিক তিনি।

২০০৬ থেকে ২০২৬—ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে মেসি মোট ২১টি গোল করেছেন। এর মধ্যে সাতটি এসেছে বক্সের বাইরে থেকে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এই কীর্তিতে তিনি পাঁচ গোল করা ব্রাজিলের রিভেলিনোকে ছাড়িয়ে গেছেন।



ইতোমধ্যে বিশ্বকাপের যে ২১টি রেকর্ড মেসির দখলে

  • বিশ্বকাপে সর্বোচ্চ গোল– ২১
  • বিশ্বকাপে সর্বাধিক জয়– ২১
  • বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক– ৩৮ বছর ৩৫৭ দিন
  • বক্সের বাইরে থেকে সর্বাধিক গোল– ৭
  • সর্বাধিক বিশ্বকাপে অংশগ্রহণ (যৌথভাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গুইলার্মে ওচোয়ার সঙ্গে)– ৬
  • ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোলের রেকর্ড– ৫ আসর
  • বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ এবং প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ ম্যাচের মাইলফলক অতিক্রম (৩১)
  • বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ– ২৩
  • বিশ্বকাপে সর্বাধিক মিনিট মাঠে– ২৭৭০ মিনিট
  • বিশ্বকাপে সর্বাধিক সফল ড্রিবল– ১০৭
  • ভিন্ন ভিন্ন বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্ট– ৫ আসর
  • একই বিশ্বকাপের সব নকআউট রাউন্ডসহ প্রতিটি পর্বে গোল করা একমাত্র ফুটবলার (১৯৭০ সালের জাইরজিনহোর সঙ্গে যৌথভাবে)
  • টানা বিশ্বকাপ ম্যাচে সর্বাধিক গোল– ৯ ম্যাচ
  • টানা নকআউট ম্যাচে গোলের রেকর্ড– ৬ ম্যাচ
  • ২০ বছরের আগে, ২০-২৯ বছরের মধ্যে এবং ৩০ বছরের পর বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়
  • বিশ্বকাপে প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সর্বাধিক সময়ের ব্যবধান– ২০ বছর (২০০৬-২০২৬)
  • বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস– ৪
  • একই বিশ্বকাপে সর্বাধিক পেনাল্টি মিস– ২টি (২০২৬)
  • সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ– ১৫ বার
  • এক আসরে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ– ৪ বার (২০১৪) (ওয়েসলি স্নাইডারের সঙ্গে যৌথভাবে ,২০১০)
  • দুই বিশ্বকাপে গোল্ডেন বল-জয়ী একমাত্র ফুটবলার– ২০১৪ ও ২০২২

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল